শুটিং-এ গিয়ে করোনা আক্রান্ত, কেমন আছেন বরুন ধাওয়ান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুটিং-এ গিয়ে করোনা আক্রান্ত, কেমন আছেন বরুন ধাওয়ান ।করোনার থাবা থেকে কেউই বাঁচতে পারছেন না। সম্প্রতি বলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে অভিনেতা বরুন ধাওয়ানের করোনা আক্রান্ত হওয়ার খবরে। যুগ যুগ জিও নামক একটি ছবির শুটিং এর সেটে গিয়ে তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। সাথে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নিতু সিংও।

আরও পড়ুনঃকৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেতা, সাংসদ সানি দেওল।

খবর প্রকাশ্যে এলেও দুজনের কেউই নিজেদের অসুস্থতা নিয়ে কন বিবৃতি দেননি। তবে এবার নিজের শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন বরুন।নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বরুণ ধাওয়ান জানান, শ্যুটিং সেরে ফেরার পরই তিনি কোভি়ড ১৯-এ আক্রান্ত হয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াই করতে, তিনি সব ধরনের সাবধনতা অবলম্বন করলেও, শেষে ভাইরাসের থাবা থেকে নিজেকে রক্ষা কতে পারেননি। তাই প্রত্যেকে যাতে এবার আরও বেশি করে সচেতন থাকেন, সেই বার্তাই দেন বরুণ।

 পাশাপাশি কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি যেভাবে ভক্তদের ভালবাসা পাচ্ছেন, তাতে শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতা।বরুণ ধাওয়ানে পাশাপাশি অনিল কাপুরও ট্যুইট করে ভক্তদের আশ্বস্ত করেন। অনিল কাপুর জানান, তিনি করোনায় আক্রান্ত হননি। তবে শুভানুধ্যায়ীরা যেভাবে তাঁকে ভালবাসা দেখিয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ।অনিল কাপুর এবং কিয়ারা আডবাণীর রিপোর্ট নেগেটিভ এলেও, বরুণ ধাওয়ানের পাশাপাশি নীতু কাপুরও করোনায় আক্রান্ত বলে খবর।

শুটিং-এ গিয়ে করোনা আক্রান্ত, কেমন আছেন বরুন ধাওয়ান ।ধর্মা প্রোডাকশনের সিনেমা যুগ যুগ জিয়োর শ্যুটিং শুরু করেছেন বরুণ ধাওয়ান, নীতু কাপুর, কিয়ারা আডবাণী এবং অনিল কাপুররা। ওই সিনেমার শ্যুটিংয়ের জন্যই তাঁরা সম্প্রতি চন্ডিগড়ে পাড়ি দেন। সেখান থেকে ফেরার পরপরই কোভিড থাবা বসায় নীতু কাপুর এবং বরুণ ধাওয়ানের শরীরে।ভক্তরা এখন তাদের সুস্থ হওয়ার অপেক্ষায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত