নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার ছিল অরিজিৎ সিংয়ের ৩৬ তম জন্মদিন। নিজে যেমন সাধারণ তেমনই সাধারণভাবে জন্মদিন পালন করলেন। দুঃস্থ শিশুদের সঙ্গেই দিন কাটালেন অরিজিৎ। এই সবের আয়োজন করেছিলেন গায়কের বাবা।
আরও পড়ুন: Arijit Singh Birthday: বাংলার ছেলে আজ জনপ্রিয়তার শিখরে, একনজরে অরিজিতের সফল জার্নি



জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাবা সুরেন্দ্র সিংয়ের একটি রেস্তোরাঁ রয়েছে। গতকাল ছেলের জন্মদিন উপলক্ষে তিনি সেখানেই দুঃস্থ শিশু থেকে শুরু করে অনেকেরই পেট ভরে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। সকলের জন্য খুলে দেওয়া হয়েছিল রেস্তোরাঁর দ্বার। সুরেন্দ্র সিংয়ের কথায়, মানুষের আশীর্বাদের কারণেই অরিজিৎ এই জায়গায় পৌঁছেছে।



টিভি রিয়্যালিটি শো ‘গুরুকুল’ থেকে প্রথম ক্যামেরার সামনে আসেন অরিজিৎ সিং। যদিও তিনি রিয়্যালিটি শো জিততে পারেননি। আট নম্বর স্থানে পৌঁছেই বিদায় জানাতে হয়েছিল তাঁকে। এরপরই অরিজিৎ মুম্বই চলে আসেন গায়ক হওয়ার স্বপ্ন পূরণ করতে। পরিচালক সঞ্জয় লীলা বনশালি তাঁকে নিজের ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। রণবীর কাপুর-সোনম কাপুর অভিনীত ‘সাওয়ারিয়া’ ছবিতে ‘ইউ সবনামী’ গানটি গেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর গাওয়া গানটি ছবিতে দেখানো হয়নি।

নিজের জন্মদিনে অন্যের মুখে হাসি ফোটালেন অরিজিৎ, কেমন করে কাটালেন বিশেষ দিনটি
২০১১ সালে মার্ডার ২ ছবিতে গান গেয়ে আক্ষরিক অর্থে বলিউডে গায়ক হিসেবে যাত্রা শুরু করেন অরিজিৎ। ২০১৩ সালে ‘আশিকী ২’ ছবিতে ‘তুম হি হো’ গানটি গেয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেন তিনি। এই গানের জন্য প্লে ব্যাক সিঙ্গার হিসেবে ফিল্মফেয়ার সহ একাধিক অ্যাওয়ার্ড তাঁর ঝুলিতে আসে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।







