Chandrayaan-3: অবতরণের সরাসরি সম্প্রচার করবে ইসরো, ইতিহাসের সাক্ষী থাকবেন আপনিও, কীভাবে দেখবেন? জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণে সফল হলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের নাম। কারণ, এই কাজ আগে কোনও দেশ করেনি। ইসরো আগেই জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার সন্ধ্যা ৬ টা বেজে ০৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার ‘বিক্রম’। আর এই অবতরণের সরাসরি সম্প্রচার হবে। কীভাবে দেখা যাবে সেই দৃশ্য? আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: অন্তিম কয়েক কিলোমিটার পার করাই সবচেয়ে কঠিন পরীক্ষা, ব্যর্থ রাশিয়া, ভারত পারবে তো?

ইসরো জানিয়েছে, তাঁদের নিজস্ব ওয়েবসাইট (isro.gov.in), ফেসবুকে (facebook.com/ISRO) এবং ইউটিউবে (youtube.com/watch?v=DLA_64yz8Ss) ‘চন্দ্রযান-৩’-এর অবতরণ সরাসরি সম্প্রচার করা হবে। যাতে সমস্ত দেশবাসী এই দৃশ্যের সাক্ষী থাকতে পারে সেকারণেই এই ব্যবস্থা নিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। বুধবার সেই মাহেন্দ্রক্ষণ। সন্ধ্যা ৬ টা ০৪ মিনিটে ‘বিক্রম’-এর নামার কথা। তার আগে থেকেই সম্প্রচারটি দেখা যাবে।

অবতরণের সরাসরি সম্প্রচার করবে ইসরো, ইতিহাসের সাক্ষী থাকবেন আপনিও, কীভাবে দেখবেন? জানুন

২০১৯ সালেও এরকমই আশা নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ‘চন্দ্রযান-২’। কিন্তু সে আশা পূরণ হয়নি। চাঁদে যাবার আগেই ভেঙে পড়ে সেই মহাকাশযান। এবার ভারতের সঙ্গে সঙ্গেই রাশিয়ার চন্দ্রযান ‘লুনা-২৫’-ও চাঁদের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু তাঁদের স্বপ্ন সফল হয়নি। রুশ চন্দ্রযান ভেঙে পড়েছে চাঁদের বুকে। এবার ভারতের ‘চন্দ্রযান-৩’ সফল হয় কিনা সেদিকেই নজর রয়েছে গোটা দেশবাসীর।

অবতরণের সরাসরি সম্প্রচার করবে ইসরো, ইতিহাসের সাক্ষী থাকবেন আপনিও, কীভাবে দেখবেন? জানুন

অবতরণের সরাসরি সম্প্রচার করবে ইসরো, ইতিহাসের সাক্ষী থাকবেন আপনিও, কীভাবে দেখবেন? জানুন

অবতরণের সরাসরি সম্প্রচার করবে ইসরো, ইতিহাসের সাক্ষী থাকবেন আপনিও, কীভাবে দেখবেন? জানুন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর