Covid-19: দ্রুত বাড়তে পারে হাসপাতালে ভর্তির সংখ্যা, সতর্কবার্তা কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণের জেরে চিন্তায় বিশেষজ্ঞরা। কিন্তু আক্রান্তের হার এবং হাসপাতালে ভর্তির সংখ্যা অনেকটাই রেহাই দিচ্ছে। দ্বিতীয় ঢেউয়ের মতো হাসপাতালে ভর্তির হাহাকার এখন আর নেই। কিন্তু সেই ছবি দ্রুত বদলাতে পারে। দ্রুত পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। দ্রুত বাড়তে পারে হাসপাতালে ভর্তির সংখ্যা। এমনটাই আশঙ্কা জানিয়ে মঙ্গলবার সমস্ত রাজ্যগুলিকে চিঠি দিল কেন্দ্র।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ এদিন চিঠি লিখে সমস্ত রাজ্যগুলিকে দ্রুত স্বাস্থ্য পরিকাঠামো পরিবর্তনের জন্য নির্দেশ দেন। তিনি সমস্ত রাজ্যের ডাক্তার এবং ইন্টার্নদের দ্রুত হাসপাতালের কাজে লাগানোর জন্য পরামর্শ দিয়েছেন। দেশে ওমিক্রন আক্রান্তের পাশাপাশি ডেলটা প্রজাতির অস্তিত্ব রীতিমতো চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি। ডেলটা প্রজাতির তুলনায় ওমিক্রন কম ভয়ঙ্কর হলেও মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই পরিস্থিতি যে কোনও সমস্য বদলাতে পারে। এমনটাই চিঠিতে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।

স্বাস্থ্য সচিবের বক্তব্য দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ২৫ শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কিন্তু তৃতীয় ঢেউয়ে হাসপাতলে ভর্তির সংখ্যা কম। কিন্তু নিত্যদিন দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি যে কোনও সময় পরিবর্তন হতে পারে। এমনটাই জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৬৮,০৬৩ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৫৮,৭৫,৭৯০ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৯৭,৮২৭ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৭৭ জনের। সুস্থ হয়েছেন ৬৯,৯৫৯ জন। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪,৪৬১ জন।

দ্রুত বাড়তে পারে হাসপাতালে ভর্তির সংখ্যা, সতর্কবার্তা কেন্দ্রের 

দ্রুত বাড়তে পারে হাসপাতালে ভর্তির সংখ্যা, সতর্কবার্তা কেন্দ্রের 
দ্রুত বাড়তে পারে হাসপাতালে ভর্তির সংখ্যা, সতর্কবার্তা কেন্দ্রের 

রাজ্য গুলির দিকে তাকিয়ে অ্যাকটিভ কেসের সংখ্যা যে সমস্ত রাজ্যে বেশী সেখানে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলিতে কী পরিস্থিতি রয়েছে? তা খতিয়ে দেখতে পারে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন