করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে এই মুহূর্তে তৃতীয় ঢেউ চলছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ আশি হাজার ছাড়িয়ে গেছে। আর এই অবস্থায় এবার করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

আরও পড়ুনঃ তৃণমূলের সঙ্গে জোট করছে কংগ্রেস? গোয়ার নেতাদের রাহুল তলবে শুরু জল্পনা

আজ সোমবার রাতে টুইট করে তিনি এই খবর জানিয়েছেন । তবে মৃদু উপসর্গ রয়েছে তার তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হোম আইসোলেশন এ রয়েছেন তিনি।

উল্লেখ্য এদিন আরো দুই রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন সেই রাজ্যগুলি হলো কর্ণাটক এবং বিহার। জেপি নাড্ডা জানিয়েছেন আমি কোভিড পরীক্ষা করিয়ে ছিলাম রিপোর্ট পজেটিভ এসেছে। সুস্থই আছি। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে এই মুহূর্তে আইসোলেশনে রয়েছি।

গত কয়েকদিন যারা আমার সংস্পর্শে এসেছেন তারা যেন তাদের করোনা পরীক্ষা করে নেন। সংক্রমিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। জানা গিয়েছে, তাঁরও মৃদু উপসর্গও রয়েছে। রয়েছেন হোম আইসোলেশনে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও কোভিড পজিটিভ বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন