তৃণমূলের সঙ্গে জোট করছে কংগ্রেস? গোয়ার নেতাদের রাহুল তলবে শুরু জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র এক মাস বাকি। গোয়ার রাজনীতিতে রঙ বদলাচ্ছে প্রতি মুহুর্তে। গোয়ায় কী তৃণমূলের সঙ্গে জোট সম্ভব? তা জানতে চেয়ে মঙ্গলবার গোয়ার নেতাদের তলব করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শোনা যাচ্ছে, আগামীকালের বৈঠকেই হতে পারে চুড়ান্ত সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তায় নবান্ন, সোমবারেই বড়সড় সিদ্ধান্ত!

সূত্রের খবর, সোমবার এ বিষয়ে কেসি ভেনুগোপাল এবং গোয়া কংগ্রেসের ইনচার্জ পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। শোনা যাচ্ছে জোট নিয়ে প্রাথমিক পর্বের কথা শুরু হয়েছে। আগামীকাল গোয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেই চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচন৷ এবারের ডেবিউ পর্বে নির্বাচনী ময়দানে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তৃণমূল। শুরুতেই জোট সঙ্গী এমজিপি। বিজেপিকে উৎখাত করতে ইতিমধ্যেই সমস্ত দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলের ইনচার্জ মহুয়া মৈত্র৷ সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা। তারই বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে এখন থেকে৷

যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনও অবধি এনিয়ে কিছু বলেনি। সম্প্রতি সিদ্ধান্ত নিয়ে মতান্তরের কারণে কংগ্রেসের সঙ্গে জোটের দরজা বন্ধ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইদানিং গোয়া রাজনীতির পটপরিবর্তন সে দরজা খুলে দিতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের৷

তৃণমূলের সঙ্গে জোট করছে কংগ্রেস? গোয়ার নেতাদের রাহুল তলবে শুরু জল্পনা

তৃণমূলের সঙ্গে জোট করছে কংগ্রেস? গোয়ার নেতাদের রাহুল তলবে শুরু জল্পনা
তৃণমূলের সঙ্গে জোট করছে কংগ্রেস? গোয়ার নেতাদের রাহুল তলবে শুরু জল্পনা

দিন কয়েকের মধ্যেই গোয়ায় যাওয়ার কথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই কী চুড়ান্ত সিদ্ধান্ত নেবে দল? সেক্ষেত্রে একের পর কংগ্রেস থেকে আসা নেতারা কোন সিদ্ধান্তের হাঁটবেন? সেদিকেও দেখার রয়েছে। রাজনীতি যেখানে সম্ভবনাময়, সেখানে প্রত্যাশিত সবটুকুই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন