নজরবন্দি ব্যুরো: আজ বৃহস্পতিবার ১৪ ই ডিসেম্বর ২০২৩। দিনটি ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন কাটতে চলেছে? চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি প্রথম ঘরে স্থাপিত থাকবে আজকে, কাদের রয়েছে আর্থিক অনটন! কাদের জীবনেই বা আসবে টাকার বর্ষা? কোন জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতি হবে? কারাই বা হবে বিপদের সম্মুখীন? দেখুন আজকের রাশিফল (Horoscope) বিস্তারিত।
আরও পড়ুন: ভাগ্য বদলে যাবে এই চার রাশির! শুধুই অর্থবৃষ্টি!


মেষ: মেষ রাশির যে সমস্ত জাতি কারা বদহজম, জয়েন্টের ব্যথা এবং মাথা ব্যাথার মত সমস্যায় ভুগছিলেন তারা এর থেকে কিছুটা নিষ্কৃতি পাবেন। আজ চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি প্রথম ঘরে স্থাপিত থাকবে, যার কারণে আপনার অর্থ সঞ্চয় এর প্রতিষ্ঠা সফল হবে। অহেতুক তর্ক এবং বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন।

বৃষ: আজকের দিনটা আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল থাকবে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি সন্দেহ হয় তবে তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোন অবৈধ কাজে যুক্ত হবেন না টাকার লোভে। পরিবারের ছোট সদস্যরা আপনার কাছ থেকে অনুপ্রাণিত হবে।



মিথুন: আজকের দিনে মিথুন রাশির জাতক-জাতিকারা সঠিক সিদ্ধান্ত নিতে সফল হবে। মশা এবং অফিস সংক্রান্ত কাজের জন্য আজকে আপনার স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকে আপনি বিভিন্ন ধরনের আকর্ষণীয় বিনিয়োগ করার সুযোগ পাবেন হাতে।

কর্কট: আপনাকে পরিবারের উদাসীনতার মুখে পড়তে হবে। আজকে কর্মক্ষেত্রে আপনার কোন প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র কষতে পারে। আজকে প্রতিটি পরিস্থিতিতে চোখ-কান খোলা রেখে কাজ করার চেষ্টা করবেন।

সিংহ: আজকে আপনার প্রচুর পরিমাণে শারীরিক বিশ্রামের প্রয়োজন। আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনার জীবনে সীমাবদ্ধতা আসবে। কর্মক্ষেত্রে কাজের চাপের জন্য আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আসতে পারে। পেশাদারী সিদ্ধান্ত নেবার সময় আপনাকে অধিক পরিমাণে সতর্ক থাকতে হতে পারে।

কন্যা: শিক্ষার্থীরা আজকের দিনে ভালো ফল পাবেন। জীবন উপভোগ করার জন্য আজকের দিনটি আদর্শ। আজকে ব্যস্ত সিডিউল থাকবে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগে তুলনায় অনেক ভালো থাকবে। আজকের দিনটি আপনার জন্য অধিক লাভজনক। অধিক খরচ করা থেকে বিরত থাকুন। নাহলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন।

তুলা: আপনার ডায়েটের দিকে একটু নজর রাখুন অধিক পরিমাণে স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন। ভালো খাবার আপনাকে মানসিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং সঠিক জীবনযাপন পালনে সহায়তা করবে। অফিস বা ব্যবসা সংক্রান্ত কাজে আপনার অবহেলার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। নেতিবাচক চিন্তাধারা আসবে। আপনাকে সেগুলো নিজেই মোকাবিলা করতে হবে।

বৃশ্চিক: যারা ডায়াবেটিস এবং রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদেরকে তাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে। সম্পদ সঞ্চয় এর প্রতি যত্নবান হন না হলে অদূর ভবিষ্যতে এটি আপনার ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে। পরিবেশগত কারণে আজকে আপনার মন বিষন্নতায় ভুগতে পারে।

ধনু: গ্রহ নক্ষত এর গতিবেতি বর্ণনা করে জানা গেছে ধনু রাশির অর্থনৈতিক ক্ষতি আজকে নিশ্চিত। বুদ্ধিমত্তার সাথে চলার চেষ্টা করুন। রাত করে বাড়ি ফেরার অভ্যাস পরিত্যাগ করুন। কর্মক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে প্রশংসা এবং অগ্রগতি পাবেন। তবে আপনি যদি প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করেন তাহলে শুভ ফল পেতে পারেন।

মকর: চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি প্রথম ঘরে স্থাপিত থাকবে, আপনার মানসিক চাপ দ্বিগুণ হবে, যার কারণে শারীরিক অস্থিরতা বজায় থাকবে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের জন্য সাফল্য আসতে চলেছে। আজকে আপনার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন যেগুলো আপনারা কল্পনাও করতে পারেননি।

কুম্ভ: পারবেন চেষ্টা করবেন অ্যালকোহল বা মাদকজাতক দ্রব্য থেকে দূরে থাকতে, এটি আপনার ঘুমের ব্যাঘাত করবে। বিভিন্ন মূল্যবান জিনিস রক্ষণাবেক্ষণের জন্য আজকে আপনাকে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে পারে।

চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি প্রথম ঘরে স্থাপিত থাকবে, কোন রাশির শুভযোগ?
মীন: চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি প্রথম ঘরে স্থাপিত থাকবে, আজকে মীন রাশির জাতক-জাতিকারদেরও কর্মক্ষেত্র বা ব্যবসায় অবহেলার কারণে আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। ধৈর্য ধরে কাজ করুন কোন কাজে তাড়াহুড়ো করবেন না। নাহলে এটি আপনার ক্ষতি করতে পারে। দিনে মীন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের জন্য শুভ যোগ।








