নজরবন্দি ব্যুরো: আজকের দিনটি বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে? কার হবে অর্থলাভ! কোন রাশির জীবনেই বা আসবে নতুন প্রেম! জানুন কোন জাতক জাতিকাদের মঙ্গল ফিরবে মা কালীর কৃপায়।ভাগ্য বদলে যাবে চার রাশির দেখুন এক নজরে আজকের রাশিফল (Horoscope) বিস্তারিত।
আরও পড়ুন: সূর্য দেবের আশীর্বাদে চোখ ধাঁধানো উন্নতি এই তিন রাশির, চাকরি ও ব্যবসায় সাফল্য


মেষ- আজকে আপনি ভ্রমণের সুযোগ পাবেন যার কারণে আপনার সারাটা দিন মন বেশ ফুরফুরে থাকবে। প্রসাধনীতে অধিক খরচ করা থেকে বিরত থাকবেন। আজকে আপনি আপনার প্রেমিকের ব্যাপারে একটি নতুন তথ্য পাবেন। বিবাহিতদের দাম্পত্য জীবনে প্রচুর উত্থান পতন রয়েছে।

বৃষ- সারাদিন ঘাড় বা পিঠ সংক্রান্ত ব্যথা আপনাকে ভোগাবে। এই ব্যথা কে অবহেলা করবেন না। আজকে আপনার জন্য বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। ক্ষেত্রে সকলেই আন্তরিকভাবে আপনার কথা মন শুনবে। আপনার স্ত্রী আপনার উপর বিরক্ত থাকতে পারে। মোবাইল বা টিভিতে সিনেমা দেখার মধ্যে দিয়ে আজকে আপনার সারাটা দিন অতিবাহিত হবে।



মিথুন- আপনার বাজে আচরণের জন্য কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। বিনিয়োগ করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কর্মক্ষেত্রে আপনার কোন সহকর্মী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আপনাকে প্রতিটি পদক্ষেপ বিচক্ষণতার সাথে ফেলতে হবে। স্ত্রীর সাথে আজকে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

কর্কট- প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি সুখকর। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। গৃহনির্মাণের পরিকল্পনা করলে সফল হবার সম্ভাবনা। পরিবারের জন্য আজকে আর্থিক চিন্তা বাড়তে পারে। কোন সহৃদয় ব্যক্তি আপনার বিপদে আপনাকে সাহায্য করবে।

সিংহ- রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্রভাবে কাটবে। কিছু প্রতিকূলতা আসতে পারে। আপনি আপনার বুদ্ধিমত্তার জেরে সমস্ত কিছু অতিবাহিত করতে সক্ষম হবেন। আপনার প্রিয় ফুল উপহার হিসেবে পেতে পারেন। পুরনো কোন ব্যথা আজকে আপনার ঘুমের বিঘ্ন ঘটাতে পারে।

কন্যা- কোথাও লগ্নি করার ক্ষেত্রে আজকের দিনটি আদর্শ। বাবা মার সাথে দিনটি বেশ মজায় কাটবে। বন্ধুদের সাথে সম্পর্ক আরও গাড় হবে। ভ্রমণের জন্য আজকের দিনটি আদর্শ। কর্মক্ষেত্রে বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকে রাতে পছন্দের কোন রেস্টুরেন্টে খাবেন।

তুলা- আজকে আপনার পথ এবং প্রতিপত্তি দুই বৃদ্ধি পাবে। সম্পর্কে ক্ষেত্রে আনুকূলতা বজায় থাকবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি বজায় থাকবে। তবে কাউকে খুব সহজেই বিশ্বাস করার প্রবণতা ত্যাগ করতে হবে। আজকে বিভিন্নভাবে আর্থিক দিক মজবুত হবে আপনার।

বৃশ্চিক- আজকে আপনার কাজে খুশি হয়ে আপনার বেতন বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে। আপনার আর্থিক সমস্যা কিছুটা হলেও মিটবে। আপনার মন বেশ ভালো থাকবে সারাদিন। নতুন কোন অতিথির আগমন ঘটতে পারে। আপনার জীবনে বেশ কয়েকটি নতুন মানুষ আসবে।

ধনু- ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে। রাজনীতিতে প্রবেশ করার কথা ভুলেও ভাববেন না। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। যারা উচ্চশিক্ষার কথা ভাবছেন তাদের জন্য শুভ যোগ। দীর্ঘস্থায়ী কোন রোগ আপনাকে ভোগাতে পারে। আর্থিক দিক আরো মজবুত হবে।

মকর- আজকে নতুন ভাবে কিছু শুরু করার কথা পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে চাপ আরও বৃদ্ধি পাবে। স্বাস্থ্য নিয়ে আজকে একটু চিন্তিত হতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ নিয়ে ইচ্ছুক হবেন। রাস্তা পারাপার করার সময় অধিক সতর্কতা অবলম্বন করুন।

কুম্ভ- আর্থিক দিক দিয়ে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মধ্যে চিন্তা বাড়তে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পড়াশোনা নিয়ে আপনার মধ্যে চিন্তা বাড়তে পারে। প্রয়োজনের কথায় আজকে আঘাত পেতে পারেন। মহিলারা আজকে স্বামীর থেকে কিছু দামী উপহার পাবেন।

ভাগ্য বদলে যাবে এই চার রাশির! দেখুন রাশিফল
মীন- অধিক অলসতা আপনার জন্য হানিকারক। আজকের মীন রাশির জাতক জাতিকারা পছন্দের মানুষের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। আপনার জীবনে যা সমস্যা সৃষ্টি হয়েছিল, অনেকাংশে মিটে যাবে। এই রাশি জাতক-জাতিকাদের কাছে বিকেলের পর থেকে বেশ কিছু সুখবর আসার সম্ভাবনাও রয়েছে।








