নজরবন্দি ব্যুরোঃ গত মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার হয়েছে কলকাতা ও হাওড়ার একটা বড় অংশে৷ সেই নিয়ে রাজনৈতিক তরজা এখনও অব্যাহত৷ আর তার মধ্যেই খবর পাওয়া গেল যে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
আরও পড়ুনঃ পুলিশের গাড়িতে আগুন লাগায় বিজেপি কাউন্সিলরের ছেলে! অভিযানে কলকাতা পুলিশ
প্রশাসন সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর তিনি আসতে পারেন৷ আর ঐ দিনেই নবান্নে বৈঠক হবে মমতার সাথে। এবং ঐ বৈঠকে উপস্থিত থাকবেন মমতা ছাড়াও উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড ও সিকিমের মুখ্যমন্ত্রীরা। এর আগে ২০১৮ সালে নবান্নে এই বৈঠক হয়েছিল।

তখন প্রতিনিধিত্ব করেছিলেন রাজনাথ সিং। প্রশ্ন উঠছে, সীমানা নিয়ে যখন আলোচনা হবে তখন বিএসএফের পাহারা সত্ত্বেও কিভাবে পাচার চক্র সক্রিয় হয়ে উঠছে তা নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা করতে পারেন মমতা। প্রসঙ্গত, অনেক সময়ই কেন্দ্রের ডাকা বৈঠক এড়িয়ে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

নভেম্বরে রাজ্যে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী, মমতার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
তবে সম্প্রতি টানা তিনদিন নয়াদিল্লিতে থেকে দু’টি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি ৷ কিন্তু প্রশ্ন হল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন যে দিকে তাতে করে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকে কি দুর্নীতি সংক্রান্ত কোন প্রশ্ন উঠতে পারে? প্রশ্ন সবার।




