নজরবন্দি ব্যুরো: প্রায় দুই মাস হতে চলল, এখনও অশান্তির রেশ কমেনি মণিপুরে। রাজ্য ও কেন্দ্রের তরফে একাধিক কড়া পদক্ষেপ করলেও, কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। এই অবস্থায় উত্তর-পূর্বের রাজ্যে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র কাছে সর্বদলীয় বৈঠক আয়োজনের আর্জি জানিয়েছিলেন বিরোধীরা।
আরও পড়ুন: রাজ্য-রাজপাল সংঘাত! পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন রাজীব সিনহা


তাদের সেই প্রস্তাবকেই মান্যতা দিল কেন্দ্র। তবে প্রধানমন্ত্রী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে হতে চলেছে সর্বদলীয় বৈঠক। জানা গিয়েছে, আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরে কীভাবে শান্তি ফেরানো যায়, তা নিয়েই আলোচনা করা হবে।গত ৩ মে থেকে জাতিদাঙ্গায় জ্বলছে মণিপুর।

হাজার হাজার সেনা মোতায়েন করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর সংঘর্ষ। সম্প্রতি মণিপুর সরকারের এক রিপোর্ট বলা হয়েছে, রাজ্যে মায়ানমার থেকে অনুপ্রবেশ ঘটছে। প্রায় ২ হাজার অনুপ্রবেশকারী রয়েছে রাজ্যে। ভারতের জমিতে রীতিমতো গ্রাম বানিয়ে ফেলেছে তারা। সরকারের বহু চেষ্টা সত্ত্বেও নির্দিষ্ট শিবিরে যেতে চাইছে না তারা।



সব মিলিয়ে মণিপুরের পরিস্থিতি ক্রমশ রাজ্য এবং কেন্দ্রের নিয়মন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কার্যত একাধিক জনগোষ্ঠীর সংঘর্ষ গৃহযুদ্ধের আকার নিয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরব থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলব বিরোধী দলগুলি।
অশান্ত মণিপুরকে শান্ত করতে অবশেষে সর্বদলীয় বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, বুধবারই হিংসা বিধ্বস্ত মণিপুরের নয়জন বিজেপি বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন। সংঘর্ষে এখনও অবধি ১০০-রও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের তরফে সেনা বাহিনী, অসম রাইফেলসের বাহিনী নামানো হয়। রাজ্যের একাধিক জায়গায় এখনও কার্ফু জারি রয়েছে, বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। এই পরিস্থিতে অবশেষে ডাকা হল সর্বদলীয় বৈঠক।







