নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ কমছে বিজেপি বিধায়কের সংখ্যা। আজ সকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী দল ছাড়ার ঘোষণা করেছেন। আর দুপুরে জানা গেল বিজেপি ছাড়তে পারেন বিজেপি বিধায়ক হিরণ! ২০২১ বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে পুরোনো দল তৃণমূলের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক, তৃণমূলে যোগ দিচ্ছেন কৃষ্ণ কল্যানী।


আর ৫ জন সেলিব্রিটির মতই বিজেপি যোগের সুফল হিসেবে পেয়েছিলেন ভোটের টিকিট। রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা পরাজিত হলেও জয়ী হন হিরণ। কিন্তু পদ্ম প্রতীকে জিতেও ক্রমশ দলের সাথে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। অবশেষে জানা গেল বিজেপি ছাড়তে পারেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
একটা সময় তৃণমূলের যুব সহ সভাপতির দলে ছিলেন অভিনেতা। পরে তাঁর মনে হয়েছিল তৃণমূলে থেকে মানুষের জন্যে কাজ করা যাচ্ছেনা। দল বদল করে তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম পতাকা হাতে নেন তিনি। কিন্তু এখন সেই দিলীপ ঘোষের সাথে তৈরী হয়েছে দূরত্ব। বলা ভাল মুখ দেখা দেখি বন্ধ মেদিনীপুরের সাংসদের সাথে।
যদিও তৃণমূলে হিরণ কে যোগদান করাতে উৎসাহী নন মেদিনীপুরের তৃণমূল নেতারা। তাহলে কি হিরণ থেকে যাবেন নির্দল বিধায়ক হিসেবে না দলের সাথে ছাড়বেন পদও সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। উল্লেখ্য, বিজেপির প্রতীকে খড়গপুর সদরে দাঁড়িয়ে হিরণ প্রথম বিষদাগার করেছিলেন দিলীপ ঘোষের উদ্দেশ্যে।


বিজেপি ছাড়তে পারেন বিধায়ক হিরণ, মানুষের জন্যে কাজ করা যাচ্ছেনা?

সাধারণ মানুষের জন্য কাজ করতে চাওয়া হিরণ প্রচারে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন, নিজের কেন্দ্রের কোনো কাজ না হওয়া নিয়ে। দিলীপ ঘোষের প্রাক্তন আসনে দাঁড়িয়ে বিজেপির এই অভিনেতা প্রার্থী কার্যত তোপ দাগেন প্রাক্তন বিধায়ককেই। এলাকার অবস্থা দেখে ক্ষুব্ধ হিরণের মতে, “এখানকার যুব সমাজের কাছে কোনো কাজ নেই, জল নেই, রাস্তা ঘাট নেই, নরকে পরিণত হয়েছে।” এখ তিনিই ছাড়তে চলেছেন দল।







