SSC: চারদিনের মধ্যে ৩৫০ জন ভুয়ো নিয়োগ প্রার্থীর বেতন বন্ধের নির্দেশ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রুপ ডির পর এবার গ্রুপ সি। নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগে ঘটনায় বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চারদিনের মধ্যে ৩৫০ জন ভুয়ো নিয়োগ প্রার্থীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি নিয়োগ পত্র থেকে কোথা থেকে এল সুপারিশ প্রতিটি পদক্ষেপ খতিয়ে দেখার জন্যে SSC-কে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ নির্দেশিকা উপেক্ষা করে কেনা বেচা চলছে, গুটখা বিক্রি রুখতে অভিযানে প্রশাসন।

অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার এসএসসি গ্রুপ সি পদে ভুয়ো নিয়োগ হয়েছে। এবিষয়ে আদালতের দ্বারস্থ হন ওই জেলারই এক ব্যক্তি। জানা গিয়েছে প্রায় ৩৫০ জনের কাছে এখনই নিয়োগপত্র পৌঁছে গেছে।  কীভাবে হয়েছে সেই নিয়োগ? ৪৮ ঘন্টার মধ্যে তথ্য জমা দেওয়ার কথা বলেছিল আদালত। আজ সেই মামলার শুনানি হল। গোটা মামলায় মধ্যশিক্ষা পর্ষদকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। গোটা বিষয়টি জেনে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

গ্রুপ সি তেও ভুয়ো নিয়োগের অভিযোগ, চারদিনের মধ্যে ৩৫০ জন ভুয়ো নিয়োগ প্রার্থীর বেতন বন্ধের নির্দেশ

গ্রুপ সি তেও ভুয়ো নিয়োগের অভিযোগ, চারদিনের মধ্যে ৩৫০ জন ভুয়ো নিয়োগ প্রার্থীর বেতন বন্ধের নির্দেশ
গ্রুপ সি তেও ভুয়ো নিয়োগের অভিযোগ, চারদিনের মধ্যে ৩৫০ জন ভুয়ো নিয়োগ প্রার্থীর বেতন বন্ধের নির্দেশ

মামলাকারী জানিয়েছেন, তিন থেকে চারবার প্যানেল বের হলেও এখনও অবধি সেই তালিকায় কোনও নাম নেই। ওয়েটিং লিস্টে থাকার পর এখনও অবধি র‍্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন হয়নি। একাধিক জায়গা থেকে নিয়োগের কথা জানতে পেরেই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

এদিকে আজ শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, গাফিলতির প্রমাণ মিললে চারদিনের মধ্যে ৩৫০ জন ভুয়ো নিয়োগ প্রার্থীর বেতন বন্ধ করতে হবে। শুধু তাই নয়, পর্ষদের কাছ থেকে হলফনামা চেয়ে পাঠিয়েছেন বিচারপতি। তাতে বলা হয়েছে, কিভাবে কবে নিয়োগ, কোথা থেকে এল সুপারিশ পত্র তা জানাতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। আগামী শুনানি হবে ১৪ই ডিসেম্বর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন