নির্দেশিকা উপেক্ষা করে কেনা বেচা চলছে, গুটখা বিক্রি রুখতে অভিযানে প্রশাসন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তামাক স্বাস্থ্যের পক্ষে হানিকর!‌ এই বিজ্ঞাপন দিনভর বিভিন্ন মাধ্যমে প্রচার করা হলেও। পানমশলা – গুটখা প্রভৃতি তামাকজাত দ্রব্যের আশক্তি বাড়ছে রাজ্যে। আর সেই কারনেই এবার সরাসরি বিজ্ঞপ্তি জারি করে গুটখা, পানমশলা প্রভৃতি তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন নিষিদ্ধ করা হয়েছে বাংলায়। ৭ নভেম্বর থেকে রাজ্য জুড়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই তামাকজাত দ্রব্যকে। যদিও কেনা বেচা চলছে গোপনে।

আরও পড়ুনঃ ভারতে থাবা বসাল Omicron, আক্রান্ত ২! দুঃসংবাদ শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

তাই জেলায় এবার গুটখা বিক্রি বন্ধ করতে অভিযানে নামলো দক্ষিন দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। রাজ্য সরকার রাজ্যজুড়ে এক বছরের জন্য গুটখা নিষিদ্ধ করেছে। পূর্ব ঘোষনা সত্বেও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশকে অমান্য করে চলছে অবাধে গুটখা বিক্রি। তাই এবার গুটখা নিষিদ্ধ করবার পর এবার দক্ষিণ দিনাজপুর জেলা জেলার বিভিন্ন এলাকায় জেলা স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসন ও পুলিশ অভিযানে নামল।

ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার জেলা স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসন ও পুলিশ অভিযানে নেমে বালুরঘাট ট্যাংক মোর,পতিরাম, পাগলিগঞ্জ,বালুরঘাট বাস স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ প্যাকেট গুটখা আটক করেছে। পাশাপাশি ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গুটখা নিষিদ্ধ সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচার অভিযান চালানো হবে বলে জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। পাশাপাশি আর কিছুদিনের মধ্যেই এই অভিযানে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা শামিল হবে বলে বালুরঘাট পৌরসভার পৌর প্রশাসক শেখর দাস গুপ্ত জানান।

নির্দেশিকা উপেক্ষা করে কেনা বেচা চলছে, গুটখা বিক্রি রুখতে অভিযানে নামল দক্ষিন দিনাজপুর প্রশাসন।

নির্দেশিকা উপেক্ষা করে কেনা বেচা চলছে, গুটখা বিক্রি রুখতে অভিযানে প্রশাসন।
নির্দেশিকা উপেক্ষা করে কেনা বেচা চলছে, গুটখা বিক্রি রুখতে অভিযানে প্রশাসন।

উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নির্দেশিকায় বলা হয়েছে, জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হল। যেসব জিনিসে নিকোটিন বা তামাক রয়েছে, তা বর্জন করতে হবে। যদিও এই নির্দেশিকায় সিগারেট নিয়ে কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই সিগারেট, বিড়ির মত তামাকজাত দ্রব্য বিক্রি, সংরক্ষণ বা সেবনে জারি হতে পারে নিষেধাজ্ঞা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত