Municipal Elections 2022: ‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা’, পুরভোটে সেঞ্চুরির পর ট্যুইট মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা চলছে। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুম। গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই দেখা যায় রাজ্যের সিংহ ভাগ পুরসভায় জয়ী হচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের দল। পুরসভা জয়ের নিরিখে কিছুক্ষণ আগেই সেঞ্চুরি হয়েছে তৃণমূলের।

আরও পড়ুনঃ পুরভোটে খাতা খুলল বামেরা, তাহেরপুর পুরবোর্ডের দখল নিল সিপিআইএম।

অন্যদিকে গণনার পাঁচ ঘণ্টা পরও খাতা খুলতে পারেনি বিজেপি। ১ টি পুরসভায় জয়ী হয়েছে সিপিআইএম ও অপরটিতে দার্জিলিং এর নতুন দল হামরো পার্টি। রাজ্য জুড়ে তৃণমূলের বিপুল জয়ে উচ্ছ্বসিত মমতা বন্দোপাধ্যায়। ফল সামনে আসতেই ধন্যবাদ জানালেন তৃণমূল সুপ্রিমো। টুইটে মা-মাটি-মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি।

ট্যুইটে মমতা বন্দোপাধ্যায় লিখেছেন, ‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা। আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন’। ‘জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা বাড়াক। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি।আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি’।

‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা’, পুরভোটে সেঞ্চুরির পর ট্যুইট মমতার।

'মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা’, পুরভোটে সেঞ্চুরির পর ট্যুইট মমতার।
‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা’, পুরভোটে সেঞ্চুরির পর ট্যুইট মমতার।

এদিকে দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দেয়া হয়েছে তৃণমূলের তরফে। বলা হয়েছে, উল্লাস প্রকাশ করবেন। উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়।  সাধারণ মানুষের জনজীবন যেন বিঘ্নিত না হয়। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় লেখা হয়েছে, ভোটের আগে এবং পরে বহু প্ররোচনা, হামলা সহ্য করতে হয়েছে। কোথাও বিরূপ মনোভাব মনের মধ্যে পুষে রাখবেন না। দলের কর্মী, নেতৃত্বকে আরও দায়িত্বশীল আরও সংবেদনশীল আরও সহনশীল হতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত