গাঙ্গুলীর কথায় কর্ণপাত না করেই রঞ্জি ট্রফি থেকে নাম তুলে নিলেন হার্দিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এর আগে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছিলেন যে পান্ডিয়া রঞ্জি ট্রফিতে খেলবেন। গাঙ্গুলী আরও যোগ করেছিলেন যে তিনি আশা করেন যে পান্ডিয়া ওই টুর্নামেন্টে বেশ কিছু ওভার বলও করবেন।

আরও পড়ুনঃ IPL22: আগামী ১২ ও ১৩ তারিখ হতে চলেছে IPL নিলাম, কে হতে পারে KKR এর অধিনায়ক?

“হার্দিক চোটে ভুগছিলেন এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য তাকে একটি বিরতি দেওয়া হয়েছিল যাতে তিনি দীর্ঘ সময়ের জন্য ভারতীয় ক্রিকেটের সেবা চালিয়ে যেতে পারেন। আমি বিশ্বাস করি আমি তাঁকে শুরু থেকে না হলেও কিছু রঞ্জি ট্রফি ম্যাচে খেলতে দেখব। আমি আশা করি তিনি আরও অনেক ওভার বল করবেন এবং তাঁর শরীর আরও শক্তিশালী হবে”।

গাঙ্গুলীর কথায় কর্ণপাত না করেই রঞ্জি ট্রফি থেকে নাম তুলে নিলেন হার্দিক
গাঙ্গুলীর কথায় কর্ণপাত না করেই রঞ্জি ট্রফি থেকে নাম তুলে নিলেন হার্দিক

এক সাংবাদিক সম্মেলনে BCCI সভাপতি এই কথা বলেন। কিন্তু সৌরভের সেই কথাতে কর্ণপাত না করে রঞ্জি ট্রফি থেকে নিজের নাম তুলে নিলেন এই ভারতীয় অলরাউন্ডার। তিনি দলে না থাকায় রঞ্জি ট্রফি টুর্নামেন্টে বরোদা দলের নেতৃত্ব দেবেন কেদার দেবধর।

উল্লেখ্য, সৌরভের পরামর্শ মেনে রঞ্জি ট্রফি খেলতে নেমে পরেছেন রাহানে ও পূজারা। সেখানে বোর্ড সভাপতির কথা অমান্য করে কি ভাবে পান্ডিয়া কিভাবে রঞ্জি ট্রফি থেকে নাম তুলে নেন।

গাঙ্গুলীর কথায় কর্ণপাত না করেই রঞ্জি ট্রফি থেকে নাম তুলে নিলেন হার্দিক

এবার IPL এ পান্ডিয়া আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন এবন অধিনায়ক হবেন বলে জনা গিয়েছে। নিলামের আগেই ১৫ কোটি টাকা দিয়ে হার্দিককে কিনেছে এই ফ্র্যাঞ্চাইজি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত