কিছুটা স্বস্তি, ‘গুলাব’ এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়, জানালো হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ রাতেই অন্ধ্রপ্রদেশের এবং উড়িষ্যার উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় ‘গুলাব’ । আর তার প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টিপাত। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না। আর হাওয়া অফিসের এই বার্তা প্রশাসন থেকে সাধারণ মানুষকে দিয়েছে কিছুটা স্বস্তি।

আরও পড়ুনঃ কারণ ‘গুলাব’, বাতিল হল ২৮টি দূরপাল্লার ট্রেন

তবে ঘূর্ণি ঝড়ের দাপটে বাংলার উপ উপকূলবর্তী অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হতে পারে ঘণ্টশঙ্গে৬০ থেকে ৭০ মাইল বেগে। আর এই বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার ও বুধবার পর্যন্ত।

বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি সঞ্চয় করছে। যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে ২৭ সেপ্টেম্বর বয়ে যাবে। আর সেই কারণেই কলকাতা শহর দুই মেদনীপুর ও দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম এবং নদীয়ার কিছু অংশে বৃষ্টিপাত হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

কিছুটা স্বস্তি, ‘গুলাব’ এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়

অপরদিকে ২৮ শে সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে। তবে হাওয়া অফিসের বার্তাতে স্বস্তি থাকলেও প্রশাসন কিন্তু তৈরি থাকছে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ পরিস্তিতির মুকাবিলার জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত