নজরবন্দি ব্যুরোঃ আজ বিকেলেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘গুলাব’। ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমে আছড়ে পড়ার কথা এই ঘূর্ণিঝড়ের। এরাজ্যে ‘গুলাব’ সরাসরি ধাক্কা না মারলেও ল্যান্ডফলের সময় রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর এই কারণেই বাতিল করা হয়েছে ২৮টি দূরপাল্লার ট্রেন।
আরও পড়ুনঃ এবার শোভনের বাড়ি কিনে নিয়ে রত্নাকে বাড়ি ছাড়া করার হুমিক দিলেন বৈশাখী


২৬ তারিখের ২৮টি দূরপাল্লার ট্রেন ঘোষণা করা হয়েছে। বেশ কিছু ট্রেনের গতিপথ কাটছাঁট করা হয়েছে। যে নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার কথা ছিল ট্রেনগুলির, তার অনেক আগে পর্যন্ত তার যাত্রাপথ শেষ করে দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলের যে সমস্ত ট্রেনগুলি ইস্ট কোস্ট রেলের ওপর দিয়ে ভুবনেশ্বর, পুরী কিংবা চেন্নাইয়ের উদ্দেশে যায়, সে ট্রেনগুলিকে ঘুরপথে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের গতিপথ, ঝড়ের গতিবেগ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর দিকে নিম্নচাপের মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ। বুধবার পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। লালবাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে পুরসভা, সিইএসই, দমকল, পিডব্লুডি অফিসাররা থাকছেন। অ্যাডিশনাল সিপি তন্ময় রায়চৌধুরীর নেতৃত্বে পুলিশি বন্দোবস্ত করা হয়েছে।
কারণ ‘গুলাব’, বাতিল হল ২৮টি দূরপাল্লার ট্রেন
মোট ২২টি বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হচ্ছে। প্রত্যেক দলে ৩জন করে থাকবেন। এর মধ্যে ভবানীপুর ও কালীঘাট থানায় মোট ৪টি দল থাকছে। আলিপুর, ওয়াটগঞ্জ, একবালপুর, নিউ মার্কেট, পার্ক স্ট্রিট থানায় একটি করে টিম থাকছে। বাকি 8টি ডিভিশনে ১টি করে টিম থাকবে। পিটিএস ও বডিগার্ড লাইনে ৫টি টিম স্ট্যান্ড বাই থাকবে। সব মিলিয়ে ঝড়ের আগে যতটা প্রস্তুতি সেরে নেওয়া যায় তা নিচ্ছে রাজ্য সরকার।









