Jagdeep Dhankar: বৈঠক বয়কট করেছেন মুখ্যসচিব ও ডিজি, বেজায় ক্ষুব্ধ রাজ্যপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নেতাই দিবসে শহীদ বেদীতে মালা দিতে যাওয়ার পর পুলিশের বাধায় ফিরে আসতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এরপরেই রাজ্যপালের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা। ঘটনার রিপোর্ট তলব করে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপিকে ডেকে পাঠান তিনি। কিন্তু গত তিন দিন ধরে বৈঠক বয়কট করে চলেছেন মুখ্যসচিব ও ডিজি। যার জেরে বেজায় ক্ষুব্ধ রাজ্যপাল।

আরও পড়ুনঃ Kolkata Book Fair 2022: করোনা আবহে জানুয়ারিতেই কি বইমেলা? মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিল গিল্ড।

একটি ভিডিও ট্যুইট করে রাজ্যপাল জানিয়েছেন, যেভাবে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপি বৈঠক বয়কট করেছেন তা অসাংবিধানিক। তার পরেই রাজ্যপালের বক্তব্য, এটি অমার্জনীয় সাংবিধানিক গাফিলতি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নেতাই দিবস উপলক্ষে শহীদ বেদিতে মাল্যদান করতে যান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। কিন্তু নেতাই যাওয়ার আগেই ঝিটকার জঙ্গলের কাছে তাঁকে আটকে দেয় পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় তাঁকে। পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় বিরোধী দলনেতাকে। হাইকোর্টের অনুমতির পরেও কেন যেতেত দেওয়া হচ্ছে না? প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে পুলিশের পক্ষপাতিত্ব নিয়েও অভিযোগ করেন বিজেপি নেতা।

পরে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা। এরপরেই গোটা ঘটনার রিপোর্ট তলব করে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপিকে ডেকে পাঠান রাজ্যপাল। হোম আইসোলেশনে থাকার কারণে মুখ্যসচিব এবং রাজ্যপুলিশের কোনও আধিকারিকদের হাতে চিঠি পাঠানোর কথা বলেন। এমনকি বৈঠক পিছিয়ে নেওয়ার জন্য আর্জি জানানো হয়। কিন্তু গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ তুলে বৈঠকে অনড় ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

বৈঠক বয়কট করেছেন মুখ্যসচিব ও ডিজি, কারণ দেখাতে বললেন রাজ্যপাল 

বৈঠক বয়কট করেছেন মুখ্যসচিব ও ডিজি, কারণ দেখাতে বললেন রাজ্যপাল 
বৈঠক বয়কট করেছেন মুখ্যসচিব ও ডিজি, কারণ দেখাতে বললেন রাজ্যপাল 

বুধবার রাজ্যপালের দাকা বৈঠক বয়কট করেছেন মুখ্যসচিব এবং ডিজিপি। কার নির্দেশে তাঁরা একাজ করলেন প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত