Google India: ভারতে নতুন অফিস খুলছে Google, হবে প্রচুর কর্মী নিয়োগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকরির খরার বাজারে সুখবর দিল Internet দুনিয়ার সম্রাট Google। বিশ্বের সর্ববৃহৎ এই টেক জায়েন্ট ভারতে তাদের নতুন অফিস চালু করতে চলেছে। সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। ২০২২ সালের শেষের দিকে ভারতের পুণে শহরে গুগুলের নতুন অফিস চালু করা হবে। হবে প্রচুর কর্মী নিয়োগ। মূলত ক্লাডউ প্রডাক্টের জন্যই ওই অফিস চালু করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুনঃ বিশ্বের তাবড় কোম্পানিগুলির মাথায় রয়েছেন ভারতীয়রা, চেনেন কি এদের?

বিশ্বের অন্যতম বৃহৎ তথ্য ও প্রযুক্তি সংস্থা গুগল। সারা বিশ্বে বিভিন্ন দেশের মতোই, ভারতেও একাধিক অফিস রয়েছে এই সংস্থার। এবার পুনেতে হচ্ছে নতুন ব্রাঞ্চ। নতুন অফিসে কর্মী নিয়োগ হবে প্রচুর পরিমাণে। জানা গেছে, ক্লাউড প্রডাক্টের জন্য নিয়োগ করবে Google। যাঁদের নিয়োগ করা হবে তাঁদের মধ্যে থাকবে ইঞ্জিনিয়র এবং টেকনিক্যাল সাপোর্ট টিম। এছাড়াও পুণেতে তৈরি করা হবে গ্লোবাল ডেলিভারি সেন্টার।

google 2

সংস্থার তরফে জানানো হয়েছে, পুনের পাশাপাশি ভারতের একাধিক শহরে কর্মী নিয়োগ করবে Google। পুনে ছাড়াও, মুম্বাই, ব্যাঙ্গালুরু এবং গুরগাঁও অফিসের জন্যে কর্মী নিয়োগ করছে গুগল। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, “সংস্থায় বর্তমানে প্রচুর সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। তাঁদের প্রধানত গুরগাঁও, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর লোকেশনের জন্য নিয়োগ করা হচ্ছে। কিন্তু পরবর্তীতে পুণে অফিসের জন্যও নিয়োগ করা হবে।”

ভারতে নতুন অফিস খুলছে Google, হবে প্রচুর কর্মী নিয়োগ

ভারতে নতুন অফিস খুলছে Google, হবে প্রচুর কর্মী নিয়োগ
ভারতে নতুন অফিস খুলছে Google, হবে প্রচুর কর্মী নিয়োগ

Google Cloud Engineering-এর ভাইস প্রেসিডেন্ট অনিল ভনশালী জানিয়েছেন, “তথ্যপ্রযুক্তি হাব হিসেবে আমরা পুণেতে অফিস করছি। কারণ আমাদের গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের পরিষেবা দেওয়ার জন্য পুণে-ই একমাত্র সঠিক জায়গা যেখানে আমরা উচ্চ মেধার কর্মীদের সঠিকভাবে কাজে লাগাতে পারব।”

গুগলের তরফে নিয়োগ করা হবে Public Affairs Manager, Government Affairs and Public Policy পদে। আবেদন গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এই পদের জন্য তাঁদের আবেদনপত্র জমা করতে পারেন। চাকরিপ্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত