দীপবীর। দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং। বলিউডের অন্যতম চর্চিত জুটি। তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবসময় সরগরম। একের পর এক সেলেব বিয়ের পরে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলেও তারা সুখবর শোনাতে খুব একটা আগ্রহ দেখান নি। সন্তান নেওয়ার প্রসঙ্গে বারবার দীপিকাকে প্রশ্ন করা হলে তাকে বলতে শোনা গেছে,” যখন সময় হবে, তখন নিশ্চয়ই জানাব। এই খবর চেপে রাখা যায়না।” তাতেও জল্পনা থেমে থাকেনি।

আরও পড়ুন: বলিউডে দমবন্ধ লাগত সুশান্তের, ফের কেন এই দাবী অঙ্কিতার ?
কারণ একাধিকবার প্রকাশ্যে এসেছিল তার মা হওয়ার খবর। কখনও ঢিলেঢালা পোশাক পরে ভাইরাল তিনি, আবার কখনও তার গোপনীয়তা নিয়ে উঠছে প্রশ্ন, তবে তিনি যে মা হচ্ছেন না, তা বারবার প্রমাণিত হয়ে গিয়েছিল। একটা সময় পর অনেকে মনে করেছিলেন যে তিনি হয়তো সন্তান নেবেন না। তবে না, এটা সত্যি নয়। এবার সেই কথা নিজে মুখে স্বীকার করে নিলেন তিনি। সুখবর দিলেন দম্পতি। বললেন, তিনিও মা হতে চান।

নতুন বছরে অনুরাগীদের জন্য সুখবর, মা হচ্ছেন দীপিকা
তিনিও পরিবার তৈরী কতে চান। তার পরিবারে অনেকেই নাকি বলেন যে তিনি আর রনবীর নাকি অনেক পাল্টে গেছেন। তা তিনি নিজেও অবশ্য স্বীকার করেছেন। দীপিকা পাড়ুকোন বলেন, ” আমি ও রনবীর আমরা দুজনেই শিশু ভীষণ ভালবাসি। তাই আমরা এবার সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফলে সেই সময়ের দিকে আমিও তাকিয়ে রয়েছি, যখন আমি ও রনবীর সন্তান নেব, পরিবার শুরু করব।” প্রসঙ্গত ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি। তার থেকে এই জুটি কেরিয়ার নিয়ে ব্যস্ত।



