Gold Price Today: চিন্তা বাড়ল মধ্যবিত্তের, বিবাহের মরশুমে আবার বাড়ল সোনার দাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে দেশজুড়ে হুহু করে সোনার দাম বেড়েছে। করোনার দাপটে ক্ষতির মুখে পড়েছিল বহু সংস্থা। যার জেরে সোনার দাম বেড়েছিল হুহু করে। ২০২০ সালে অগাস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price Today) বেড়ে হয়েছিল প্রায় ৫৬ হাজার ২০০ টাকা। মধ্যবিত্ত কার্যত নাগাল পাচ্ছিল না হলুদ ধাতুর। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে। তবে করোনা পূর্ববর্তী সময়ে সোনার দাম যা ছিল তার ধারে কাছে পৌঁছায়নি সোনার দাম।

আরও পড়ুনঃ 7th pay commission: নতুন বছরে বড় খবর, DA বাড়তে চলেছে সরকারি কর্মীদের।

এদিকে এখন বিয়ের মরশুম। শুভ বিবাহের আবহে সোনাকে শুভ হিসেবেই ধরা হয়। আর এই বিয়ের মরশুমের শুরুতে সোনার দাম কিছুটা হ্রাস পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মধ্যবিত্ত। গত মাস অর্থাৎ নভেম্বর মাসের শেষ দিনে সোনার দাম ছিল ৪৭ হাজার ৩০০ টাকা (১০ গ্রাম,২২ ক্যারেট) এবং ৫০ হাজার টাকা (১০ গ্রাম, ২৪ ক্যারেট)। সেই মূল্য হ্রাস পেয়ে চলতি মাসের ৩ তারিখে গিয়ে নামে ৪৬ হাজার ৮৫০ টাকা (১০ গ্রাম,২২ ক্যারেট) এবং ৪৯ হাজার ৫৫০ টাকা (১০ গ্রাম, ২৪ ক্যারেট)।

gold price today 2

অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই সর্বোচ্চ মূল্য বৃদ্ধি থেকে প্রায় সাড়ে ৮ হাজার টাকা কমেছিল সোনার দাম। ৩ দিনের ব্যাবধানে সোনার দাম কমে দাঁড়ায় সাড়ে চারশো টাকা। তবে এই মূল্যহ্রাস থমকে গেল আবার। চিন্তা বাড়ল মধ্যবিত্তের, বিবাহের মরশুমে আবার বাড়ল সোনার দাম। ডিসেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত দাম কমার পর গত ৭ দিনে ২৬০ টাকা দাম বেড়েছে সোনার (প্রতি ১০ গ্রাম, ২২ ও ২৪ ক্যারেট)।

চিন্তা বাড়ল মধ্যবিত্তের, বিবাহের মরশুমে আবার বাড়ল সোনার দাম।

চিন্তা বাড়ল মধ্যবিত্তের, বিবাহের মরশুমে আবার বাড়ল সোনার দাম।

উল্লেখ্য, সোনার শুদ্ধতা যাচাই করার জন্য একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্রীয় সরকার। অ্যাপটির নাম ‘BIS Care app’৷ এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সোনা ও রুপোর শুদ্ধ যাচাই করতে পারবেন ৷ শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি সোনা ও রুপো সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন গ্রাহকরা।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত