7th pay commission: নতুন বছরে বড় খবর, DA বাড়তে চলেছে সরকারি কর্মীদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী বছর শুরুতেই DA ফের একবার বাড়াতে চলেছে সরকার। নতুন বছরে বড় খবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন মহার্ঘ্য ভাতা বৃদ্ধি বন্ধ ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক কিছুদিন আগে কর্মীদের সেই বকেয়া মেটায় সরকার। বকেয়া কিস্তি মিটিয়ে কর্মচারীদের প্রাথমিকভাবে ১১% DA বৃদ্ধি পেয়েছিল কর্মচারীদের।

আরও পড়ুনঃ HS Exam 2022: নিজের স্কুলে বসেই উচ্চ-মাধ্যমিক, টেস্টের ভিত্তিতেও হতে পারে মূল্যায়ন!

এই ১১ শতাংশের উপর চলতি বছরের জুলাই মাসের যে কিস্তি বাকি ছিল সেটাও প্রদান করে কেন্দ্র। ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বর্ধিত DA এর পরিমাণ ১১ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ হয়েছে। এই মুহুর্তে মোট DA পান ৩১ শতাংশ মহার্ঘ্য ভাতা পান কেন্দ্রের কর্মীরা। সূত্রের খবর, ২০২২ সালের শুরুতে সেটাও বাড়তে চলেছে। ইতিমধ্যেই DA সংক্রান্ত একটি বৈঠক হয়ে বলে জানাচ্ছে সূত্র।

dsa

কিন্তু কত বাড়তে পারে মহার্ঘ্য ভাতার পরিমান? সূত্রের খবর ২০২২ সালের জানুয়ারি মাসে ডিএ সংক্রান্ত যে ঘোষণা হতে চলেছে সেখানে ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা হতে চলেছে। অর্থাৎ জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি হয়ে ৩৪ শতাংশ হতে চলেছে। কেন্দ্রীয় কর্মচারীদের DA বছরে দুবার বৃদ্ধি করা হয়। একটি জানুয়ারি অপরটি জুলাইতে। সূত্রের খবর, আগামী বছরে একদম সঠিক সময়েই DA বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। ফলে বিপুল সংখ্যক কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন।

নতুন বছরে বড় খবর, DA বাড়তে চলেছে সরকারি কর্মীদের

নতুন বছরে বড় খবর, DA বাড়তে চলেছে সরকারি কর্মীদের
নতুন বছরে বড় খবর, DA বাড়তে চলেছে সরকারি কর্মীদের

উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে মহার্ঘ্য ভাতা এবং অন্যান্য ভাতা বৃদ্ধি বন্ধ রেখেছিল কেন্দ্র। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে মিটিয়ে দেওয়া হয় যাবতীয় বকেয়া। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে হোম রেন্ট অ্যালাওয়েন্স (Home Rent Allowance) বা HRA কিংবা ট্র‍্যাভেল অ্যালাওয়েন্স বা TA এবং DR বৃদ্ধির কথাও ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত