নজরবন্দি ব্যুরো : শনিবারই ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড়ে দাঁড়িয়ে তাঁর হাত ভাঙার ‘হুমকি’ দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবারই তার পালটা জবাব দিলেন অর্জুন সিং। এদিন চা চক্র থেকে তিনি বললেন, “আজই শ্রীরামপুর যাব। কে কার হাত ভাঙে দেখা যাবে।” ২১-শে নির্বাচন বাংলাকে পাখির চোখ করতে চায় বিজেপি। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্নপ্রান্তে সভা করছেন নেতা মন্ত্রীরা।
আরও পড়ুনঃ সেজে উঠল সিপিএমের পুনর্দখল হওয়া পার্টি অফিস, উড়ল লাল পতাকা


সেখান থেকে একে অপরকে আক্রমণ শানাতেও ছাড়ছে না কেউ কাউকে। শনিবার বারাকপুরের জগদ্দলে সভা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীকেও একহাত নেন তৃণমূল সাংসদ। অর্জুন সিংয়ের গড়ে দাঁড়িয়ে তাঁকে নিশানা করে বলেন, “হুগলিতে আমি কারও দাদাগিরি বরদাস্ত করব না।
ওখানে দাদাগিরি দেখাতে গেলে হাত ভেঙে দেব।” রবিবার তাঁরই পালটা দেন অর্জুন। আজই শ্রীরামপুর যাবেন জানিয়ে বলেন, “কে কার হাত ভাঙবে আমি দেখব। সরকারে থাকলে অনেক কিছুই বলা যায়।” উল্লেখ্য, ভোট যত এগিয়ে আসছে বাড়ছে আক্রমণ, পালটা আক্রমণ। তৃণমূলের নেতারা বারবার নিশানা করছেন বিজেপি নেতাদের।
একইভাবে গেরুয়া শিবিরের নেতারাও বারবার নানা ইস্যুতে বিঁধছেন শাসকদলকে। সরকারে ভূমিকা নিয়েও একাধিকবার তুলছেন প্রশ্ন। একুশের শুরুতেই এই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।









