অনুব্রতহীন বীরভূমে উৎসবের জাকজমক, কেষ্টগড়ে পুজো উদ্বোধনে BJP রাজ্যের মুখ্যমন্ত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরু পাচার মামলায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। এক বছরেরও বেশি সময় ধরে জেল বন্দী তিনি। তাঁকে ছাড়া বীরভূমে এবার দ্বিতীয় পুজো। গত বছর বাংলায় থাকলেও এবারে তিনি দিল্লির তিহাড় জেলে রয়েছেন। বাংলার পুজো থেকে অনেক দূরে। যদিও তাঁর অনুপস্থিতিতেই বীরভূমে উৎসবের জাকজমক। এবার কেষ্ট গড়ে পুজোর উদ্বোধন করতে আসছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

আরও পড়ুন: কামদুনি মামলায় হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ নেই, দোষীদের জন্য জারি বিধিনিষেধ

জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ মহাষষ্ঠীর দিন সকাল দশটায় অণ্ডাল বিমান বন্দরে নামবেন বিজেপি শাসিত রাজ্য গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আগামীকাল শ্যামাপ্রসাদ সারক সমিতির দুর্গাপুজো উদ্বোধন করবেন তিনি। এছাড়াও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে খবর। পুজোর উদ্বোধন সেরে সেখান থেকে বেরিয়ে সোজা চলে যাবেন তারাপীঠ মন্দিরে। পুজো দিয়ে মধ্যহ্ন ভোজন ছেড়ে বিশ্রাম নেবেন। এরপর বিকেল চারটে নাগাদ বিজেপি বীরভূম জেলা কার্যালয়ে তিনি যাবেন, সেখানে চায়ের আসরে যোগ দেবেন প্রমোদ সাওয়ান্ত।

অনুব্রতহীন বীরভূমে উৎসবের জাকজমক, কেষ্টগড়ে পুজো উদ্বোধনে BJP রাজ্যের মুখ্যমন্ত্রী

গোয়ার মুখ্যমন্ত্রী সিউড়িড় জোনাকি ক্লাবের পুজোতে যাবেন। সেখান থেকে বেরিয়ে আনন্দপুর সার্বজনীন পুজো মণ্ডপে উপস্থিত হবেন। এরপর সোজা বেরিয়ে যাবেন দুবরাজপুরের উদ্দেশ্যে। এই শহরেও একটি পুজোর উদ্বোধনে অংশ নেবেন প্রমোদ। এছাড়াও আরও কয়েকটি পুজো মণ্ডপে যাওয়ার কথা রয়েছে তাঁর।

অনুব্রতহীন বীরভূমে উৎসবের জাকজমক, কেষ্টগড়ে পুজো উদ্বোধনে BJP রাজ্যের মুখ্যমন্ত্রী

বীরভূম সাধারণত কেষ্ট গড় বা অনুব্রত মণ্ডলের গড় হিসেবেই পরিচিত। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি তিনি। অনেকেই বলে, একসময় এই অনুব্রত মণ্ডলের নামে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। কিন্তু গরু পাচার মামলায় তাঁর গ্রেফতারির পর থেকেই কোনও অনুষ্ঠান বা দলের কর্মসূচিতে পাওয়া যায় না। অনুব্রত মণ্ডল একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। সম্প্রতি সুপ্রিম কোর্টেও তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। ফলে এবারের পুজো জেলে বসেই কাটাতে হবে বীরভূমের কেষ্টকে।

অনুব্রতহীন বীরভূমে উৎসবের জাকজমক, কেষ্টগড়ে পুজো উদ্বোধনে BJP রাজ্যের মুখ্যমন্ত্রী

অনুব্রতহীন বীরভূমে উৎসবের জাকজমক, কেষ্টগড়ে পুজো উদ্বোধনে BJP রাজ্যের মুখ্যমন্ত্রী
অনুব্রতহীন বীরভূমে উৎসবের জাকজমক, কেষ্টগড়ে পুজো উদ্বোধনে BJP রাজ্যের মুখ্যমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর