গোলাপি ঠোঁটের স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু স্বপ্ন দেখলেই তো হল না। প্রয়োজনীয় যত্ন নিতে হবে। এছাড়া খাওয়া-দাওয়া, দৈনন্দিন জীবনধারা, জিন নানা কারণে ঠোঁটে কালো ছোপ আসে। সামনেই সরস্বতী পুজো (Saraswati Puja 2024) ও ভ্যালেনটাইন্স ডে (Valentine’s Day 2024)। দুই বিশেষ দিনের আগেই বাড়িতে বসে ঘরোয়া উপায়ে সমাধান করুন। সহজেই পেয়ে যাবেন নরম গোলাপি ঠোঁট।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ ফেব্রুয়ারি, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
হাইপারপিগমেন্টশনের (Hyperpigmentation) কারণে ঠোঁট কালচে হয়ে যায়। জিনগত সমস্যা থাকতে পারে। চিকিৎসকদের মতে, ভিটামিনের ঘাটতি, মেলাসমা, অ্যানিমিয়ার কারণেও কালচে ভাব আসে। ধুমপানের অভ্যাস থাকলেও ঠোঁট কালো হতে পারে। কোনও কারণে মানসিক চাপ থাকলে শরীরে অতিরিক্ত পরিমাণে ফ্রি র্যাডিকেলশ তৈরি হয়। যার ফলে ত্বকের অন্দরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে থাকে এবং ঠোঁট কালো হয়ে যায়। সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি ঠোঁটে মেলানিনের পরিমাণ বাড়িয়ে দেয়, এরফলে কালচে ঠোঁটের সমস্যা দেখা যায়।

সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি (Ultraviolet (UV) radiation) থেকে বাঁচাতে সাধারণ লিপ বামের বদলে এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করুন। বাইরে বেরোলেই লিপস্টিক পড়ে বেরোনোর অভ্যাস ত্যাগ করুন, খুব জরুরী না হলে লিপস্টিকের বদলে এসপিএফ যুক্ত টিন্টেড লিপবাম ব্যবহার করতে পারেন। অল্প দিনে ফল পেতে চাইলে স্বাস্থ্যকর জীবন যাপন করতে হবে। সপ্তাহে দু-তিন দিন স্ক্রাবিং করতে পারেন। চিনি ও মধুর প্যাক তৈরি করে ঠোঁটের উপর লাগিয়ে এক্সফোলিয়েট করুন, এটি ঠোঁটের মরা চামড়া দূর করতে সাহায্য করবে।
কালো ঠোঁটে কনফিডেন্স কমছে! ভ্যালেনটাইন ডে’র আগে ঘরোয়া উপায়ে করুন সমাধান

সপ্তাহে তিনবার রাতে শোওয়ার আগে লেবু, আলু, বিটের রস ঠোঁটে লাগিয়ে নিন। সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই টোটকা কালো দাগ দূর করতে সাহায্য করবে। এছাড়া, রাতে ঘুমানোর সময় ঠোঁটে বাদাম তেল ব্যবহার করতে পারেন। সকালে গরম জলে কিংবা টিস্যু দিয়ে মুছে ফেলবেন।



