Statue of Sachin: আইপিএলের মধ্যেই সচিন তেন্ডুলকরের পূর্ণাবয়ব মূর্তি বসছে ওয়াংখেড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সচিন তেন্ডুলকরের জন্মদিন ২৪ এপ্রিল। আইপিএলের মধ্যেই তাঁর জন্মদিন পড়েছে। মাস্টার ব্লাস্টারের ৫০তম জন্মদিনে এবার তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসানো হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২০১৩ সালে এখানেই সচিন খেলেছিলেন তার কেরিয়ারের শেষ টেস্ট।

আরও পড়ুনঃ ফ্র্যাঞ্চাইজিই এখন ক্রিকেটের মালিক! রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

22 10

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের নামে রয়েছে স্ট্যান্ড। এবার বসবে তাঁর মূর্তি। তবে এই প্রথম সেই ঐতিহ্যশালী এই স্টেডিয়ামে বসবে কারও মূর্তি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২ এপ্রিল রয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের খেলা। তার পরদিনই এই স্টেডিয়ামে সচিনের মূর্তি বসানোর তোড়জোড় চলছে বলে জানিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

24 12

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে বলেন, ভারতীয় ক্রিকেটের প্রতি সচিন তেন্ডুলকরের অবদানকে কুর্নিশ জানাতেই এই স্টেডিয়ামে তাঁর মূর্তিই প্রথম বসানো হচ্ছে। এ ব্যাপারে সচিন সম্মতিও জানিয়েছেন বলে জানিয়েছেন মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি।

আইপিএলের মধ্যেই সচিন তেন্ডুলকরের পূর্ণাবয়ব মূর্তি বসছে ওয়াংখেড়ে

23 10

সিকে নাইডুর পর সচিন! উল্লেখ্য, নাগপুরে ভিসিএ স্টেডিয়াম, অন্ধ্রের ভিডিসিএ স্টেডিয়াম ও ইন্দোরের হোলকার স্টেডিয়ামে কর্নেল সিকে নাইডুর তিনটি মূর্তি রয়েছে। এ ছাড়া আর কোনও স্টেডিয়ামে কোনও ক্রিকেটারের মূর্তি বসানো হয়নি। যা এবার হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত