নজরবন্দি ব্যুরো: বাঙালিদের জন্য সুখবর। শেখ হাসিনা ভারতে আসতেই বঙ্গে এলো পদ্মার ইলিশ। কাকতালীয়ভাবে সোমবার রাতেই উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে বঙ্গে ঢুকল ইলিশের ট্রাক৷ প্রাথমিকভাবে ৪ টন ইলিশ ঢুকেছে। আজ ভোরের মধ্যে এই ইলিশ পৌঁছে গেছে কলকাতা সহ বিভিন্ন রাজ্যের বাজারে ৷
আরও পড়ুন: সিজিও কমপ্লেক্সে পরেশ পাল, ভোট পরবর্তী হিংসায় হাজিরা


সূত্র মারফত জানা গেছে পুজোর আগে বঙ্গে আসবে আরও ২৪৫০ টন ইলিশ মাছ আসবে৷ ফলে পুজোর আগেই বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ ৷ প্রথম দফায় আসা একেকটা ইলিশের ওজন গড়ে ৭০০ থেকে ১৮০০ গ্রাম পর্যন্ত। তবে কেজি প্রতি কত দামে বিক্রি হবে তা এখনও স্পষ্ট নয় ৷দুর্গাপুজো উপলক্ষে দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রফতানির প্রথম চালানে দুই ট্রাকে আট মেট্রিক টন ইলিশ ভারতে পাঠাল বাংলাদেশ। প্রসঙ্গত হাসিনার ভারত সফরের একদিন আগেই রবিবার ৪৯টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রফতানি করতে পারবে।

গতবছর দুর্গাপুজোর সময়েও ১১৫ রফতানিকারক প্রতিষ্ঠানকে ভারতে চার হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। এবার মোট ৪৯টি লাইসেন্সের আবেদন করা হয়েছে। প্রতি লাইসেন্স পিছু ৫০ টন ইলিশ বরাদ্দ হয়েছে। সেইমতে ২৪৫০ টনের কাছাকাছি ইলিশ আসবে। মঙ্গলবারও আরও লাইসেন্স বেরোবে।জানা যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব মাছ রফতানি করতে হবে।
খাদ্যপ্রেমীদের জন্য সুখবর, হাসিনা আসতেই বাংলায় ঢুকল ৪ টন পদ্মার ইলিশ



উল্লেখ্য, প্রতি বছরই পুজোর আগে প্রতিবেশী রাজ্যে পদ্মার ইলিশ পাঠায় বাংলাদেশের হাসিনা সরকার। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বঙ্গে এই মুহূর্তে ইলিশের চাহিদা তুঙ্গে৷ কলকাতা, শিলিগুড়ি সহ প্রতিটি বাজার থেকেই অর্ডার এসেছে৷ চাহিদার তুলনায় জোগান কম থাকায় প্রথম দফায় দাম আকাশছোঁয়া থাকবে বলেই মনে করা হচ্ছে৷







