Recruitment Scam: টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক, ঠিকানা প্রেসিডেন্সি জেল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় এবার টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক। গ্রেফতারির নির্দেশ দিয়েছেন বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়। সোমবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে জামিনের আবেদন করেন সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা এই চার শিক্ষক। কিন্তু, জামিনের আবেদন তো খারিজ হলই, এমনকি সরাসরি তাঁদের জেলে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি।

আরও পড়ুন: হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, সুপ্রিম কোর্টে বাংলাপক্ষ

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এখনও সরগরম বঙ্গ রাজনীতি। জেল থেকে এখনও নিষ্কৃতি পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ তাঁকেও সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। এদিকে, আজই আবার চার শিক্ষককে গ্রেফতারির নির্দেশ দিলেন বিচারপতি। নির্দেশের পরেই গ্রেফতার করা হয় এই চার জনকে। আপাতত তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে।

টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক, ঠিকানা প্রেসিডেন্সি জেল!

আদালত সূত্রে খবর, এই চার শিক্ষকের নাম জহিরুদ্দিন শেখ, সাইগর হোসেন, সিমর হোসেন এবং নীলাদ্রি ঘোষ। এঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁরা এতদিন পর্যন্ত চাকরিতে নিযুক্ত ছিলেন বলেই জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে যদিও তাঁদের নাম ‘সাক্ষী’ হিসেবে উল্লেখ করেছিল সিবিআই। এদিন বিচারপতি সেই বিষয়টিও জানতে চান। তদন্তকারীরা চার্জশিটে জানান, তাপস মণ্ডলের মাধ্যমে এঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন। তদন্তকারীরা চার্জশিটে এও জানান, তাপস মণ্ডলের মাধ্যমে এঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন।

টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক, ঠিকানা প্রেসিডেন্সি জেল!

জবাবে সিবিআইয়ের আইনজীবী জানান, নিয়োগ দুর্নীতির তথ্য পাওয়ার জন্য তাঁদের নাম ‘সাক্ষী’ হিসেবে বলা হয় চার্জশিটে। বিচারপতি এই চারজনকে বাড়িতে চিঠি পাঠিয়ে তলব করেন। আর তারপরেই এদিন তাঁদের গ্রেফতার করা হল।

টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক, ঠিকানা প্রেসিডেন্সি জেল!

টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক, ঠিকানা প্রেসিডেন্সি জেল!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত