Bangla Pokkha: হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, সুপ্রিম কোর্টে বাংলাপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত একটি রায়ে উল্লেখ করেছেন, ‘হিন্দি ভারতের রাষ্ট্রভাষা’। এবার রায় সংশোধনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলাপক্ষ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠিও দিয়েছেন বাংলাপক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। বাংলাপক্ষ স্পষ্ট জানিয়েছে, ভারতের সংবিধানে কোনও রাষ্ট্রভাষার উল্লেখ নেই।

আরও পড়ুন: ইডি অফিসারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক অভিষেক, কী বললেন তিনি?

বাংলা পক্ষ তাঁদের চিঠিতে লিখেছে, “ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। ভারতীয় সংবিধানের কোনও অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা বা National Language-এর উল্লেখ নেই। লোকসভায় তোলা প্রশ্নে এবং স্বরাষ্ট্রমন্ত্রকে করা আরটিআই (RTI)-এর উত্তরে সরকার স্পষ্ট জানিয়েছে, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়। কিন্তু সংবিধানের ৩৪৩-৩৫১ ধারা অর্থাৎ ভাষা সংক্রান্ত ধারাতে কোথাও হিন্দিকে রাষ্ট্রভাষা বলা নেই বা রাষ্ট্রভাষা শব্দের উল্লেখ নেই। মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত ভুলবশত হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা বলেছেন”।

হিন্দি ভারতের রাষ্ট্রভাষা? প্রতিবাদে সুপ্রিম কোর্টে বাংলাপক্ষ

সুপ্রিম কোর্টে আবেদনের প্রসঙ্গে গর্গ চট্টোপাধ্যায় বলেন, “এই রায়ের ফলে সকলে বিভ্রান্ত হয়েছে। হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, এটা একটা অসাংবিধানিক কথা। যুক্তরাষ্ট্রীয় কাঠামো তথা অহিন্দি জাতির অধিকারের পরিপন্থী। মাননীয় বিচারপতি হয়ত ভুলবশত এটা বলেছেন। তাই মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে আবেদন, তিনি উদ্যোগ নিয়ে এই রায়কে দ্রুত সংশোধন করে দেবেন। যাতে অহন্দি জাতিগুলো ক্ষতিগ্রস্ত না হয়, তিনি তা দেখবেন, এই অনুরোধ জানাই। বাংলা পক্ষ আশা করে মাননীয় প্রধান বিচারপতি এই রায় সংশোধনের উদ্যোগ নেবেন এবং যাতে ভারতের কোটি কোটি মানুষের মধ্যে এই বিভ্রান্তি দূর হয় সে ব্যবস্থা করবেন”।

হিন্দি ভারতের রাষ্ট্রভাষা? প্রতিবাদে সুপ্রিম কোর্টে বাংলাপক্ষ
হিন্দি ভারতের রাষ্ট্রভাষা? প্রতিবাদে সুপ্রিম কোর্টে বাংলাপক্ষ

হিন্দিকে রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বাংলাপক্ষ

হিন্দি ভারতের রাষ্ট্রভাষা? প্রতিবাদে সুপ্রিম কোর্টে বাংলাপক্ষ
হিন্দিকে রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বাংলাপক্ষ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন