Assam Flood: অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অসমে ভয়াবহ আকার ধারণ করছে বন্যা । ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা বেড়ে ৩২। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে খবর। বর্তমানে প্লাবিত গ্রামের সংখ্যা ৪ হাজারের বেশি বলে জানা গিয়েছে। শনিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫।

আরও পড়ুনঃ বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে এবার রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট

প্রায় ৩১ লক্ষ মানুষ বন্যাবিধ্বস্ত বলে জানা গিয়েছে। এই অবস্থায় রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পরিস্থিতি মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। শনিবারের নিরবচ্ছিন্ন বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫। অন্তত আট জন নিখোঁজ।

অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

এর মধ্যে হোজাই জেলার চার জন এবং বাকি চার জন বালাজি, কার্বি অ্যাংলং পশ্চিম, কোকরাঝাড় এবং তামুলপুরের বাসিন্দা। সব মিলিয়ে এ বছর বন্যা এবং ভূমিধসে মোট ৬২ জন প্রাণ হারিয়েছেন। অসমের ৩২টি জেলার ৩১ লক্ষ মানুষ এই বন্যায় প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

11 12

ব্রহ্মপুত্র এবং তার শাখানদীর জল ৪২৯১টি গ্রামে ঢুকে পড়েছে এবং ৬৬৪৫৫.৮২ কৃষিজমি ডুবিয়ে দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে খাদ্যশস্যের সংকটে পড়তে পারে রাজ্য। ২১টি জেলায় ৫১৪টি ত্রাণ শিবিরে দেড় লক্ষের বেশি মানুষের ঠাঁই হয়েছে।

9 12
অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল বালাজি, বাকসা, বারপেটা, বিশ্বনাথ, বনগাইগাঁও, কাছার, ছিরাং, দারাং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা-হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হোজাই, কামরূপ, কামরূপ (এম), কারবি, অ্যাংলং পশ্চিম, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, মাজুলি, মোরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর, তিনসুকিয়া এবং উদলগুড়ি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত