Bus Fare: বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে এবার রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। এনিয়ে রাজ্যের কী গাইডলাইন রয়েছে, তা জানতে চেয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ অলিম্পিক্সের পর ফের সোনা জিতলেন নীরজ চোপড়া

আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী শুনানি। সরকার অনুমোদিত ভাড়ার তালিকা ছাড়াই অধিকাংশ বাস রুটে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল অনেকদিন থেকেই। শহরের ততোধিক রুটে যথেচ্ছ ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা স্বীকার করে নেন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়।

8 11

তিনি বলেন,”এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে। বাস মালিক সংগঠন এই প্রক্রিয়ায় বাড়তি ভাড়া আদায়ে অনুমোদন করে না।”

বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে এবার রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট

বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে এবার রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট

শহরের যাত্রীদের একাংশের মতে জ্বালানি তেলের আকাশ ছোঁয়া দামের পরিপ্রেক্ষিতে অল্প-বিস্তর বেশি ভাড়া দিতে অসুবিধা নেই। কিন্তু অভিযোগ বেশ কয়েকটি রুটে লাগামছাড়া বাস ভাড়া আদায়ের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর