লোকাল ট্রেনেও থাকবে ফার্স্ট-ক্লাস কামরা, নিত্যযাত্রীদের জন্য বিশেষ ভাবনা পূর্ব রেলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্গাপুজোর আগেই সুখবর নিত্যযাত্রীদের জন্য। এবার থেকে লোকাল ট্রেনেও থাকবে ‘ফার্স্ট-ক্লাস’ কামরা! শিয়ালদহে ডিভিশনের নিত্যযাত্রিদের কথা ভেবেই বিশেষ ভাবনা পূর্ব রেল কর্তৃপক্ষের! সূত্র মারফত জানা যাচ্ছে, পুজোর আগেই চালু হতে চলছে লোকাল ট্রেনে ‘ফার্স্ট-ক্লাস’ কামরা। কিন্তু শিয়ালদহের কোন কোন রুটে থাকবে এই ‘ফার্স্ট-ক্লাস’ কামরা? জেনে নিন…

আরও পড়ুন: Calcutta High Court: ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু নিয়ে উদ্বেগ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

সর্ব প্রথম মুম্বইয়ের লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা ব্যবস্থা করা হয়েছিল। এবার বাংলার লোকাল ট্রেনেও প্রথম শ্রেণির কামরা যোগ করার বিষয়ে ভাবনাচিন্তা করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে এখন প্রাথমিকভাবে পরীক্ষার করে দেখার জন্য ট্রেনে প্রথম শ্রেণির কামরা যোগ করা হবে। আর তাতে সাফল্য পেলে, আরও অনেক ট্রেনে প্রথম শ্রেণির কামরা যুক্ত করবে পূর্ব রেল।

লোকাল ট্রেনেও থাকবে ফার্স্ট-ক্লাস কামরা, বিশেষ ভাবনা পূর্ব রেলের
লোকাল ট্রেনেও থাকবে ফার্স্ট-ক্লাস কামরা, বিশেষ ভাবনা পূর্ব রেলের

এপ্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, পুজোর আগে শিয়ালদহ ডিভিশনের একটি রুটের ছয়টি মাতৃভূমি ট্রেনে দুটি ‘ফার্স্ট-ক্লাস’ কামরা যোগ করা হবে। আর বাকি কামরাগুলি এখন যেমন রয়েছে তেমনই থাকবে। শুধুমাত্র পরীক্ষা করে দেখার জন্য ট্রেনের প্রথমে দুটি ‘ফার্স্ট-ক্লাস’ কামরা যুক্ত করা হবে। এরপরে যাত্রীদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করেই ট্রেনের সংখ্যা বাড়াবে পূর্ব রেল।

লোকাল ট্রেনেও থাকবে ফার্স্ট-ক্লাস কামরা, বিশেষ ভাবনা পূর্ব রেলের

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে ও লোকাল ট্রেনে পরিষেবার মান আরও ভালো করার জন্য শিয়ালদহ ডিভিশনের ট্রেনে ফার্স্ট-ক্লাস’ কামরা যুক্ত করা হবে। তবে ওই কামরায় ভাড়া কিছুটা বেশি হলেও সাধারণ কামরার থেকে বেশি স্বাচ্ছন্দ্যে যাত্রা করা যাবে। সিটও অনেক আরামদায়ক হবে।

লোকাল ট্রেনেও থাকবে ফার্স্ট-ক্লাস কামরা, বিশেষ ভাবনা পূর্ব রেলের

লোকাল ট্রেনেও থাকবে ফার্স্ট-ক্লাস কামরা, বিশেষ ভাবনা পূর্ব রেলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর