নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃত দুই শ্রমিক পরিবারকে নিজে হাতে অর্থ সাহায্য ফিরহাদের। কিছুদিন আগেই যোগীরাজ্য উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মালদহের বাসিন্দা দুই শ্রমিক। আহতও হয়েছেন বেশ কয়েকজন। আর দুই মৃতের পরিবারদের সঙ্গে আজ মালদা গিয়ে দেখা করেন পুর ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং মৌসম বেনজির নূর।
আরও পড়ুনঃ খোদ মেডিক্যাল কলেজ থেকে চুরি লক্ষ টাকার জীবনদায়ী ইঞ্জেকশান, তুমুল চাঞ্চল্য।
শুধু তাই নয় রাজ্য সরকারের তরফ থেকে দুই পরিবারকে অর্থ সাহায্যও তুলে দেন তাঁরা। কিছুদিন আগেই নারদা কাণ্ডে জামিন পাওয়ার পরেই কাজে নেমে পরেছেন মমতার অতি প্রিয় ফিরহাদবাবু। তারপরেই আজ বুধবার দলের নির্দেশে ছুটলেন মালদা। তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়ে দুই পরিবার। তাঁদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন “মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী আমি এসেছি। এর আগেও মালদহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাকে পাঠানো হয়েছে। এবার এই পরিবারের কাছে এলাম। কাশীতে কাজ করে ঘুমনোর সময় ছাদ ভেঙে দুর্ঘটনার কবলে পড়েছিলেন এঁরা। এঁরা বাংলার ছেলে। তাই মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন। শুধু আর্থিক দিক থেকে নয়, এই কঠিন সময় মানসিক দিক থেকেও তাঁদের পাশে থাকা জরুরি। আহতদের চিকিৎসার দায়িত্বও নেওয়া হচ্ছে।”
প্রসঙ্গত লকডাউনের মধ্যেই তিন সপ্তাহ আগে উত্তরপ্রদেশ গিয়েছিলেন মালদহের কয়েকজন শ্রমিক। মোট ১২ জন শ্রমিক মন্দির নির্মাণের কাজ করতে পাড়ি দিয়েছিলেন উত্তরপ্রদেশের বারাণসী জেলার বাসাসামিত এলাকায়। ভেবেছিলেন রোজগার বাড়লে সংসারের হাল ফিরবে। কিন্তু ভিনরাজ্যে যাওয়াই কাল হয়। ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল ২ শ্রমিকের। মৃত শ্রমিকদের নাম আমিরুল মোমিন (৪০) এবং এবাদুল মোমিন (৩০)।
উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃত দুই শ্রমিক পরিবারকে নিজে হাতে অর্থ সাহায্য ফিরহাদের। বাড়ি কালিয়াচকের আলিপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শেরশাহি গ্রামে। এছাড়াও ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুজনের অকাল মৃত্যুর ফলে শোকের ছায়া গোটা গ্রামে।



