সংঘাত কেন্দ্র বনাম রাজ্যের! স্ট্যান্ডরোড অগ্নিকাণ্ডে রেলের বিরুদ্ধে মামলা দায়ের দমকলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সংঘাত কেন্দ্র বনাম রাজ্যের! স্ট্যান্ডরোড অগ্নিকাণ্ডে রেলের বিরুদ্ধে মামলা দায়ের দমকলের। সংঘাত কেন্দ্র বনাম রাজ্যের! স্ট্যান্ড রোড দুর্ঘটনায় তরজা চলছে দুপক্ষের। ভয়াবহ অগ্নিকাণ্ডের সঠিক তদন্তের জন্য গতকাল রাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পৃথক ভাবে তদন্ত করবে কলকাতা পুলিশ, রেল এবং দমকল। এই সিদ্ধান্তের ১২ঘণ্টা ঘুরতেই হেয়ার স্ট্রিট থানায় ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের ১১c ধারায় রেলের বিরুদ্ধে মামলা দায়ের করলো দমকল বিভাগ।

আরও পড়ুনঃ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১৫৪টি আসনে লড়বে মেগাস্টার কমল হাসানের দল।

বহুতল বাড়ির ১৩তলায় আগুন লাগে গতকাল সন্ধ্যে নাগাদ। ভয়াবহ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনা যায় আজ ভোর ৪টে নাগাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লিফটে দমবন্ধ হয়ে ঝলেসে প্রাণ হারিয়েছেন মোট ৯ জন। শনাক্ত করা যায়নি এক একজনের ঝলসে যাওয়া দেহ। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে দাঁড়িয়েই অভিযোগ করেছিলেন রেলের তরফ থেকে যথেষ্ট সহায়তা করা হয়নি, দেওয়া হয়নি বহুতলের ম্যাপ। কার্যত এই অভিযোগ মেনে নিয়েছে রেল।

এবার ওই বহুতলে উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা লঙ্ঘন করা হয়েছে বলে রেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো দমকল বিভাগ। ইতিমধ্যে ঘটনা স্থলে পৌঁছেছেন ফরেনসিক বিভাগের কর্তা ব্যাক্তিরা। প্রাথমিক তদন্ত অনুযায়ী শটসার্কিট থেকেই ঘটেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রথমে ১৩ তলার সার্ভার রুমের ল্যাব থেকে প্রথমে আগুন ছড়ায়, পরে তা ছড়িয়ে পড়ে সার্ভার রুমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় দমকল বিভাগ। ১৩তলায় উঠতে গিয়ে দুটি ফ্ল্যাটে আটকে গিয়ে মৃত্যু হয়েছে মোট ৯জনের।

সংঘাত কেন্দ্র বনাম রাজ্যের! স্ট্যান্ডরোড অগ্নিকাণ্ডে রেলের বিরুদ্ধে মামলা দায়ের দমকলের। আর তাতেই উঠে আসছে গাফিলতি সহ একাধিক প্রশ্ন। যেখানে অগ্নিসংযোগে কোনোভাবেই লিফট ব্যাবহার করা যায়না সেখানে কেনো লিফট ব্যাবহার করলেন খোদ দমকরকর্মীরা সহ আরো একাধিক। প্রশ্নের উত্তর তদন্ত সাপেক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত