নজরবন্দি ব্যুরো: বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এলাকার এক শাড়ির দোকানে আগুন লাগে। দ্রুত পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে জনবহুল এলাকায় আগুন লাগার কারণে আতঙ্কে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।


স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর ১ টা নাগাদ বড়বাজারের কটন স্ট্রিটে শাড়ির গোডাউনে আগুন লাগে। প্রথমে তারাই আগুন নেভানোর কাজ করেন। এরপর ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ড ঘটায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। জানা যায়, পাঁচ তলা বিল্ডিংয়ের চার তলায় আগুন লাগে। ব্যাঙ্কে লোনের কারণে গোডাউনটি তালা ঝোলানো ছিল বলেও জানা গিয়েছে।

শাড়ির গোডাউনে যখন আগুন লাগে তখন বেশ কিছু কর্মী কাজ করছিলেন। তাঁরাই ধোঁয়া দেখে আগুন লেগেছে বুঝতে পারেন। দমকল কর্মীরা গোডাউনের ভিতরের কর্মীদের বাইরে বের করে আনেন। আশঙ্কা করা হয়েছিল, ওই এলাকায় আশেপাশে প্রচুর দোকান এবং গোডাউন রয়েছে। স্বাভাবিক ভাবেই, আগুন ছড়িয়ে গেল বড়সড় বিপর্যয় হতে পারে। অগ্নিকাণ্ডের জেরে পুরো গোডাউন ভস্মীভূত হয়ে গিয়েছে।



স্থানীয়রা আরও জানিয়েছেন, গোটা এলাকায় অতি দাহ্য পদার্থ রয়েছে। ঘটনাস্থলের আশেপাশে একাধিক দোকানপাট, গোডাউন রয়েছে। আগুন ছড়ালে আরও বিপদ হতে পারে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
বড়বাজারে শাড়ির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, জনবহুল এলাকায় আগুনের আতঙ্ক









