যাদবপুরকাণ্ডে নয়া মোড়, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় এবার কড়া অবস্থান নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ৬ জনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হল। শনিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিটি পৌঁছে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরে।

আরও পড়ুন: শুভেন্দুকে গ্রেফতারির হুঁশিয়ারি, মমতার বিরুদ্ধে FIR বিরোধী দলনেতার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তরা এখন জেলবন্দি। এখনও পর্যন্ত তাঁরা নির্দোষ প্রমাণিত নন। তাই সেই ৬ জনের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। এই ৬ জনের মধ্যে নাম রয়েছে, দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ, আসিফ আফজাল আনসারি, সত্যব্রত সরকার, অঙ্কন সরকার, মহম্মদ আরিফ। যদিও ছাত্রমৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত সৌরভ চৌধুরীর নাম এই বিজ্ঞপ্তিতে নেই। কারণ, সৌরভ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন।

যাদবপুরকাণ্ডে নয়া মোড়, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ!
যাদবপুরকাণ্ডে নয়া মোড়, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ!

গত ৯ই অগস্ট র‍্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার। নদীয়ার বগুলা গ্রাম থেকে বিজ্ঞানের ছাত্র হয়েও সাহিত্যকে ভালোবেসে নিজের স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে এসেছিল সে। আর এই ছাত্রমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে কেউ কেউ বর্তমান ছাত্র তো আবার কেউ প্রাক্তনী। ঘটনার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় সিনিয়র ছাত্ররা। ডাকা হয় চার বার জিবি মিটিং। আর এই সব তথ্যই উঠে এসেছে ধৃতদের জেরা করে।

যাদবপুরকাণ্ডে নয়া মোড়, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ!

যাদবপুরকাণ্ডে নয়া মোড়, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ!

ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় হয় শিক্ষামহল থেকে শুরু করে রাজনৈতিক মহল। এরপর ক্যাম্পাসে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের তত্ত্বাবধানে তৈরি হয়েছে নতুন ‘অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড’। আর এবার অভিযুক্ত ৬ ছাত্রকে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ নিষেধ করল কর্তৃপক্ষ।

যাদবপুরকাণ্ডে নয়া মোড়, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন