অবশেষে কলকাতা বইমেলার সূচি প্রকাশ রাজ্যের, জেনেনিন দিনক্ষণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রত্যেক বছর ই কলকাতা বইমেলা শুরু হওয়ার জন্য অপেক্ষা করে থাকেন আপাময়  বইপ্রেমী মানুষ। শুধু কলকাতা র মানুষ ই নন এই মেলার দিকে নজর থাকে দেশের অন্যান্য শহরের মানুষদের পাশাপাশি বিদেশি দের। তবে মারন করোনার কারনে বদলে গিয়েছে গোটা পরিস্থিতি যারফলে বইপ্রেমীদের এই চাঁদের হাট কে ঘিরে দেখা দেয় অনিশ্চয়তা।

আরও পড়ুনঃপদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন কঙ্গনা রানাওয়াত, একনজরে দেখেনিন পুরস্কার প্রাপকদের তালিকা

চলতি বছরের শুরুর দিকে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে বর্ষার দিকে ফের বইমেলা আয়োজনের পরিকল্পনা করা হয় গিল্ডের তরফ থেকে। তবে সময় এগোতেই ফের বাড়তে থাকে সংক্রমণ। যারফলে কলকাতার হৃষীকেশ পার্কের মেলা কে ঘিরেই সন্তুষ্ট থাকতে হয়েছিল সকল কে।

তবে শোনা যাচ্ছে এবার এই মেলা আয়োজন করা হলেও কমিয়ে দেওয়া হতে পারে মেলার সময়সীমা। বলতে গেলে অন্যান্য বাঃর যেমন ১০ থেকে ১২ দিন পর্যন্ত এই মেলার সময় সীমা ধার্য করা হত সেইরকম ভাবেই শোনা যাচ্ছে এবছর এই মেলা চলবে মাত্র সপ্তাহ খানেক। অথবা তাঁর থেকে একটু বেশি।

অবশেষে কলকাতা বইমেলার সূচি প্রকাশ রাজ্যের, জেনেনিন দিনক্ষণ 

অবশেষে কলকাতা বইমেলার সূচি প্রকাশ রাজ্যের, জেনেনিন দিনক্ষণ

তবে সমস্ত কিছু মাথায় রেখে আজ একটি বৈঠকের মাধ্যমে কলকাতা বইমেলার যে রোড ম্যাপ স্থির করা হয়েছে সেই অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২০২২ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখ থেকে শুরু হবে এই বইমেলা। যা আপাতত চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে থিমের বিষয় ক্রমশ প্রকাশ্য বলেই উল্লেখ করা হয়।

অবশেষে কলকাতা বইমেলার সূচি প্রকাশ রাজ্যের, জেনেনিন দিনক্ষণ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত