বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন আজ। সমগ্র দেশবাসীর নজর আজ অযোধ্যায়। দীপাবলির সাজে সেজে উঠেছে সরযূ নদীর তীর। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বহু ভক্তদের সমাগম হয়েছে অযোধ্যায় (Ayodhya Ram Mandir)। বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে চায় তারা। দেশবাসীর মনে প্রবল উত্তেজনা। এই বিশেষ দিনে নিজের বন্ধু, আত্মীয়, কাছের মানুষদের শুভেচ্ছা জানাতে চান? তাহলে মনে রাখুন কিছু বার্তা, সহজেই ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (WhatsApp) সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করে দিতে পারবেন।



আরও পড়ুন: ধর্মে ইসলাম, তিনিই বাবরি মসজিদের নীচে খুঁজে পান রাম মন্দির, জানুন এই প্রত্নতত্ত্ববিদকে
১. শত বছরের স্বপ্ন পূরণ হল। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের শুভক্ষণে সকলের জন্য সুখ কামনা করছি। জয় শ্রী রাম।
২. অযোধ্যার ঘণ্টাধ্বনি সমগ্র দেশে প্রতিধ্বনিত হচ্ছে, এই মধুর ধ্বনি শান্তি ও ঐক্যের বার্তা বহন করছে। আমাদের উচিত খোলা হৃদয় এই উৎসব উদযাপন করা।


৩. রাম জন্মভূমি থেকে রামমন্দির, দীর্ঘ পথ অতিক্রম করেছি, সকলকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের শুভেচ্ছা।
৪. ইতিহাসের সাক্ষী রইলাম আমরা। রাম মন্দিরের উদ্বোধন হল। ঘরে ফিরলেন রাম লালা। এই খুশি সকলের সঙ্গে ভাগ করে নিই আমরা।

৫. পাথর থেকে গর্ভগৃহে, একটি ঐশ্বরিক আবাস উদিত হয়। অযোধ্যা রামমন্দিরের স্থাপত্যের দেখে বিস্মিত হয়ে যাই। সকলকে রাম মন্দিরের উদ্বোধনের শুভেচ্ছা।
৬. অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে সকলের জীবনে শান্তি, সম্প্রীতি এবং আধ্যাত্মিক জ্ঞানের সঞ্চার ঘটুক। জয় শ্রী রাম!
অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা, শুভেচ্ছা শেয়ার করুন Facebook, WhatsApp-এ

উল্লেখ্য, দেশজুড়ে যে দিনটির অপেক্ষা করা হয়েছিল, বহু প্রতীক্ষার পর আজ সেই শুভক্ষণ। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়েছে। দেশ-বিদেশের বহু ভিভিআইপিরা আমন্ত্রিত। হলফ করে বলা যায়, বিগত কয়েক দশকের এত বড় অনুষ্ঠান দেশবাসী দেখেনি। তবে রাম মন্দির তৈরি হওয়ার যাত্রাপথ সহজ ছিল না। নানা বিতর্ক, বাধা পেরিয়ে অবশেষে আজ রাম লালা ঘরে ফিরছেন।







