আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন। বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা আমন্ত্রণ পেয়েছেন। আগামী ২২ তারিখ অযোধ্যায় বসতে চলেছে চাঁদের হাট। এদিকে একইদিনে কলকাতায় পাল্টা কর্মসূচির ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন তিনি।



আরও পড়ুন: দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চায় রেল, ‘রক্ত থাকতে…’ সরব মুখ্যমন্ত্রী
এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ২২ জানুয়ারি সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। এরপর কলকাতার রাজপথে মেগা সংহতি মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী। কলকাতা (Kolkata) সহ রাজ্যজুড়ে সংহতির বার্তা নিয়ে এই সম্প্রীতি মিছিল করবে তৃণমূল। হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ভিন্ন ধর্মের মানুষেরাও হাঁটবেন। সভা শেষে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমাকে বিভিন্ন মন্দির নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এই নিয়ে আমার কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার উৎসব সবার। ২২ জানুয়ারি আমি নিজে একটা মিছিল করব। প্রথমে কালী মন্দিরে যাব। মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে একটি সভা করব।’


২২-এ অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন, একইদিনে কলকাতায় পাল্টা কর্মসূচি মমতার

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। প্রস্তুতি চলছে জোরকদমে। রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) ছোঁয়া থাকবে বাংলার। চন্দননগরের আলোয় সেজে উঠবে মন্দির প্রাঙ্গণ। খাবারের মেনুতে বিহারের লিট্টি-চোখা, রাজস্থানের ডাল বাটি চুরমা ছাড়াও বাংলার ‘গর্ব’ রসগোল্লা থাকছে।







