দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চায় রেল, ‘রক্ত থাকতে…’ সরব মুখ্যমন্ত্রী

মেট্রোর সম্প্রসারণের জন্য স্কাইওয়াকের (Dakshineswar Skywalk) কিছু অংশ ভাঙতে চায় রেল। পাশাপাশি, জোকা মেট্রোর কাজের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সের জমিও চেয়েছে রেল। কিন্তু এক্ষেত্রেও আপত্তি রাজ্যের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মেট্রোর সম্প্রসারণের কাজের জন্য দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের কিছু অংশ ভাঙতে চায় রেল। এরজন্য রেলের তরফে রাজ্যের কাছে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু স্কাইওয়াক ভাঙতে আপত্তি রাজ্যের। এনিয়ে সরব খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Dakshineshwar Skywalk)। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন তিনি।

দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চায় রেল, 'রক্ত থাকতে...' সরব মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তিতে নুসরত, হাজিরা দিতেই হবে, স্পষ্ট জানাল আদালত

জানা গিয়েছে, মেট্রোর সম্প্রসারণের জন্য স্কাইওয়াকের (Dakshineswar Skywalk) কিছু অংশ ভাঙতে চায় রেল। পাশাপাশি, জোকা মেট্রোর কাজের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সের জমিও চেয়েছে রেল। কিন্তু এক্ষেত্রেও আপত্তি রাজ্যের। অন্যদিকে, স্কাইওয়াক ভাঙা নিয়েও আপত্তি জানিয়ে রাজ্যের যুক্তি, প্রয়োজন হলে মেট্রো উপর দিয়ে লাইন দিয়ে যাক কিংবা অন্য জমি জোগাড় করে মেট্রো সম্প্রসারণের কাজ করা হোক। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘৮-১০ টা বৈঠক করে অনেক কষ্ট করে এই স্কাইওয়াক বানিয়েছে তাঁর সরকার। ওই এলাকায় অনেক হকার ছিলেন, তাঁদের বুঝিয়ে বিকল্প ব্যবস্থা করে তারপর স্কাইওয়াক বানানো সম্ভব হয়েছে।’

দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চায় রেল, 'রক্ত থাকতে...' সরব মুখ্যমন্ত্রী
দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চায় রেল, ‘রক্ত থাকতে…’ সরব মুখ্যমন্ত্রী

কড়া ভাষায় মুখ্যমন্ত্রীর বার্তা, ‘আমি এদের ঔদ্ধত্য দেখে অবাক হয়ে যাই। হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে!’ এছাড়া, রেলমন্ত্রী থাকাকালীন কী কী কাজ করেছেন সেই খতিয়ান তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেট্রো রেলের যত প্রজেক্ট, প্রত্যেকটা আমার করা। দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো (Dakshineswar-Noapara Metro) উদ্বোধন করেছিলাম। নোয়াপাড়া-দমদম আমার করা।’

দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চায় রেল, ‘রক্ত থাকতে…’ সরব মুখ্যমন্ত্রী

দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চায় রেল, 'রক্ত থাকতে...' সরব মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, কবি সুভাষ থেকে দমদম মেট্রো (Dumdum Metro) লাইনে যত সংখ্যক মেট্রো চলাচল করে, দক্ষিণেশ্বর পর্যন্ত ততগুলি মেট্রো চলাচল করে না। দক্ষিণেশ্বরে ঢোকার আগে মেট্রো লাইন পরিবর্তন করে। সেই সমস্যার সমাধান করতেই সম্প্রসারণের কাজ করবে রেল। তারজন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ করে রেল।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত