ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তিতে নুসরত, হাজিরা দিতেই হবে, স্পষ্ট জানাল আদালত

যতবার আদালতে এই মামলার শুনানি হয়েছে, বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন বসিরহাটের তারকা-সাংসদ। তাঁর আইনজীবী শুনানির দিন উপস্থিত থেকেছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফ্ল্যাট প্রতারণা মামলায় নাম জড়িয়েছে টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের। তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নিয়ে তছরূপের অভিযোগ এসেছে। এই মামলায় এবার অস্বস্তি বাড়ল তাঁর। নিম্ন আদালত জানিয়ে দিল, নুসরত জাহানকে (Court Orders to Nusrat Jahan) সশরীরে হাজিরা দিতে হবে।

ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তিতে নুসরত, হাজিরা দিতেই হবে, স্পষ্ট জানাল আদালত

আরও পড়ুন: শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলল স্বামী

মঙ্গলবার ফ্ল্যাট প্রতারণা মামলার (Flat Scam Case) শুনানি ছিল আলিপুর জজ আদালতে। এর আগে যতবার আদালতে এই মামলার শুনানি হয়েছে, বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন বসিরহাটের তারকা-সাংসদ। তাঁর আইনজীবী শুনানির দিন উপস্থিত থেকেছেন। তবে এবার আদালতের নির্দেশ, আইনজীবীকে পাঠিয়ে দিলে হবে না, নুসরত জাহানকে হাজিরা দিতে হবে।

ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তিতে নুসরত, হাজিরা দিতেই হবে, স্পষ্ট জানাল আদালত

গত বছর নুসরত জাহানের (Basirhat MP Nusrat Jahan) বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ ওঠে। এরপর সাংবাদিক সম্মেলন করে সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিনেত্রী। সেভেন সেন্স ইন্টারন্যাশনালের একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে তাঁর নাম জড়ায়। ২০১৪-১৫ সালে এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন তিনি। অভিযোগ, নুসরতের সংস্থা ব্যাঙ্ক কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কেউ টাকা পায়নি।

ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তিতে নুসরত, হাজিরা দিতেই হবে, স্পষ্ট জানাল আদালত

ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তিতে নুসরত, হাজিরা দিতেই হবে, স্পষ্ট জানাল আদালত

এরইমধ্যে পাম অ্যাভিনিউয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনেন নুসরত জাহান। অভিযোগ করা হয়, ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের থেকে টাকা নিয়ে নিজের জন্য ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। যদিও নুসরত দাবি করেছেন, তিনি ওই সংস্থা থেকে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা ঋণ নিয়েছিলেন, যা সুদ সমেত শোধ করে দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন