শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলল স্বামী

স্ত্রীকে খুন করে দেহের টুকরো করে খালে ফেলল স্বামী। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ড (Shraddha Murder Case) গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। লিভ ইন পার্টনারকে খুন করে দেহ ৩৫ টুকরো করে প্রেমিক। পুলিশি তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে। এবার এই ঘটনার ছায়া দেখা গেল মধ্যমগ্রামে (Madhyamgram Murder Case)। স্ত্রীকে খুন করে দেহের টুকরো করে খালে ফেলল স্বামী। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তি পুলিশের নজরবন্দি রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলল স্বামী

আরও পড়ুন: সাগরে জোড়া ঘূর্ণাবর্ত, মকর সংক্রান্তির পর কেমন থাকবে আবহাওয়া?

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সায়রা বানু। কয়েকদিন আগে নুরউদ্দিন মণ্ডল নামের এক ব্যক্তি মধ্যমগ্রাম থানায় তাঁর স্ত্রী সায়রা বানুর নামে নিখোঁজ ডায়রি (Missing Diary) করেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। অভিযোগকারী নুর উদ্দিনকেও জিজ্ঞাসাবাদ করা হয় একাধিকবার। জানা যায়, ওই ব্যক্তির বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। এসবের মধ্যেই গত সোমবার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন নুরউদ্দিন। স্থানীয় বাসিন্দারাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে দেখে ওই ব্যক্তি নুরউদ্দিন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলল স্বামী
শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলল স্বামী

হাসপাতালে যাওয়ার পথেই নুরউদ্দিন স্বীকার করেন তিনি তাঁর স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে দেহ টুকরো টুকরো করে খালে ফেলে দিয়েছেন। ওই ব্যক্তির বয়ানের উপর ভিত্তি করে তল্লাশি শুরু করে পুলিশ। মধ্যমগ্রাম থানার অন্তর্গত রোহাণ্ডা খাল থেকে দেহের টুকরো উদ্ধার হয়।

শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলল স্বামী

শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলল স্বামী

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মধ্যমগ্রামের ওই খাল থেকে হাতের টুকরো, মুখের কিছু অংশ এবং গলার নীচ থেকে পেট পর্যন্ত শরীরের অংশ উদ্ধার হয়েছে। কী কারণে নিজের স্ত্রীকে খুন করেছেন নুরউদ্দিন, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন