কৃষি আইনে বদল চেয়ে কৃষকদের লড়াই করার অধিকার আছে: সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  বিক্ষোভকারী কৃষকরা এবার সমর্থন পেল দেশের শীর্ষ আদালতের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, কৃষক আন্দোলনের যথেষ্ট যুক্তিযুক্ত কারণ রয়েছে।

সেইসঙ্গে কেন্দ্রের মোদি সরকারকে ধাক্কা দিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে কৃষি আইন বদল চেয়ে তাঁদের লড়াই করার অধিকারও আছে । প্রসঙ্গত, এদিন ২৩-তম দিনে পড়ল দিল্লির সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন। এদিকে দফায় দফায় কেন্দ্রের সঙ্গে আলোচনার পরেও হয়নি কোনও সমাধান ।

আরও পড়ুন: মমতাকে চিঠি দিয়ে দল ছাড়লেন শুভেন্দু।

এদিকে দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলনের জেরে রাজধানীতে যাতায়াতের পথ অবরুদ্ধ। ফলে স্বাভাবিক জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত। যদিও বিভিন্ন সমস্যা-সহ নানা অভিযোগ তুলে একাধিক জনস্বার্থ মামলা করা হয়। উল্টো দিতে, নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবি তুলে মামলা দায়ের করেছিল কৃষক সংগঠনগুলিও। সেই মামলাগুলির একসঙ্গে শুনানি চলছে।

এ বিষয়ে শীর্ষ আদালত জানিয়েছে, আন্দোলনের অধিকার থাকলেও, এভাবে রাজধানী শহর অবরুদ্ধ হয়ে থাকতে পারে না দিনের পর দিন। বৃহস্পতিবার শীর্ষ আদালত এ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি জানান, কৃষিবিশেষজ্ঞ ও কৃষক সংগঠনের নেতাদের নিয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন প্যানেল তৈরি করে বিষয়টির নিষ্পত্তির কথা ভাবছেন তাঁরা।

প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, ‘কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের যে প্রতিবাদ, আমরা স্পষ্ট ভাবেই তার স্বীকৃতি দিচ্ছি। আন্দোলনকে খর্ব করার কোনও প্রশ্নই নেই। কিন্তু এতে কারও জীবনের বা সম্পত্তির ক্ষতি হলে তা মেনে নেওয়া যায় না। যতক্ষণ না একটা সিদ্ধান্তে আসা যাচ্ছে কৃষকরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যেতে পারেন, এবং পুলিশ যেন তাঁদের কিছু না করেন।’ বিচারপতি আরও বলেন, ‘কৃষকদের আন্দোলনের মৌলিক অধিকারই প্রথম বিচার্য। আইনের বৈধতা পরেও বিচার করা যাবে। আমরা লক্ষ করেছি, কেন্দ্র কৃষকদের কিছুই বুঝিয়ে উঠতে পারেনি। আমাদের মনে হয় না কৃষকরা কেন্দ্রের কথা মেনে নেবে। তাই একটি আলাদা কমিটি গড়াই শ্রেয়।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর