নজরবন্দি ব্যুরো: তালিবান কে নিষিদ্ধ করল ফেসবুক, মুছে ফেলা হবে সমর্থনকারীদের যাবতীয় পোস্ট। শাসন ব্যবস্থার রদবদলের পর থেকেই তালিবানদের দাপটে কাঁপতে শুরু করেছে গোটা আফগানিস্তান। যার ফলে, অ্যামিউজমেন্ট পার্ক থেকে শুরু করে জিম ও রেস্তোরাঁ গুলিতে দাপিয়ে বেড়াচ্ছে বন্দুকধারীরা। সম্প্রতি আফগানিস্তানের একটি পার্কের ভিডিও যথেষ্ট ভাইরাল হয় নেট মাধ্যমে। যেখানে দেখা যায় একটি রাইডে উঠে বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে এই বন্দুকধারীরা।
আরও পড়ুনঃ দেশ জুড়ে সন্ত্রাস, তালিবানের হাতে মৃত্যুর প্রহর গুনছেন আফগানিস্থানের প্রথম মহিলা মেয়র


সেইসঙ্গে একটি রাজপথে ও গুলি চালিয়ে নাগরিকদের ভয় দেখাতে ও দেখা যায় এদের। তাই এই পরিস্থিতিতে তালিবানদের ঠেকাতে বড়সড় পদক্ষেপ নিল জুকারবার্গের ফেসবুক। মার্কিন আইন অনুযায়ী তালিবান একটি নিষিদ্ধ সংগঠন হওয়ায় এবার তালিবান কে নিষিদ্ধ করল ফেসবুক। যেহেতু তালিবানদের তরফ থেকে সমস্ত বার্তা ফেসবুক এর মত অনলাইন প্ল্যাটফর্মের দ্বারা প্রকাশ পায়, তাই এই অভিনব সিদ্ধান্ত ফেসবুক কর্তৃপক্ষের। এক্ষেত্রে একটি বিশেষ টিম তৈরি করেছে ফেসবুক।
যেখানে সিংহভাগ সদস্যই আফগান ভাষায় পারদর্শী। ফেসবুকের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, এখনও পর্যন্ত তালিবানদের সমর্থনে যেসমস্ত পোস্ট আপলোড করা হয়েছে, সেগুলিকে দ্রুত মুছে ফেলা হবে। এরপরেও যদি কোন ফেসবুক ব্যবহারকারী তালিবান সমর্থিত কোনো পোস্ট আপলোড করে থাকেন, তাহলে অবিলম্বে ফেসবুকের তরফ থেকে সেই অ্যাকাউন্টটি কে বন্ধ করে দেওয়া হবে।
তালিবান কে নিষিদ্ধ করল ফেসবুক

আফগান প্রদেশে ফের তালিবান শাসন কায়েম হওয়ার পর থেকেই কূটনৈতিক দিক থেকে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে ভারত ও আমেরিকার মত দেশগুলি, ফেসবুকের এই সিদ্ধান্ত যার অন্যতম প্রমান। তাই আগামীদিনে তালিবানদের আরো কতটা কোনঠাসা করা সম্ভব হয়, সেদিকেই নজর থাকছে সকলের।









