দেশ জুড়ে সন্ত্রাস, তালিবানের হাতে মৃত্যুর প্রহর গুনছেন আফগানিস্থানের প্রথম মহিলা মেয়র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশ জুড়ে সন্ত্রাস, একটা গোটা দেশ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। নিজের দেশ ঘর বাড়ি ছেড়ে ভয়ে উর্ধশ্বাসে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। পালাতে গিয়ে বিমান থেকে ছিটকে পড়ে গিয়ে প্রাণ গেছে কয়েকজনের। বিমান বন্দরের পাঁচিল থেকে গুলি করে হত্যা করা হয়েছে সাধারণ নাগরিকদের। দেশের রাস্তায় কোনো মেয়ে নেই, হুহু করে বিক্রি হচ্ছে বোরখা। যে স্বপ্ন তিলে তিলে বুনেছিল আফগানিস্থান সেই স্বপ্ন শেষ হয়েছে গিয়েছে।

আরও পড়ুনঃ আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সক্রিয় বিদেশ মন্ত্রক

চোখের জল আর আতঙ্ক নিয়ে মৃত্যুর অপেক্ষা করছেন দেশের প্রথম মহিলা মেয়র জারিফ গাফারি। ২০১৮ তিনি দায়িত্ব নিয়েছিলেন মেয়র হিসেবে। সব ঠিকঠাক চলছিল গোটা দেশের। কয়েক দশক পেরিয়ে আবার সব গুছিয়ে ছিল আফগানিস্থান। কিন্তু সব স্বপ্ন ভেঙেছে অল্পেই। হুড়মুড়িয়ে তালিবান দখল নিয়েছে কাবুলের।

আশরাফ গনি দেশ ছেড়েছেন আগেই। কিন্তু রয়ে গিয়েছেন দেশের বহু সরকারি কর্মচারী। কেউ কেউ চলে গিয়েছেন, কেউ কেউ থেকে গেছেন অসহায়ের মতো।

এই পরিস্থিতিতে দেশের কনিষ্ঠতম এবং প্রথম মহিলা মেয়র এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গনি সরকারের অনেক শীর্ষ স্তরের আধিকারিকরা পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু আমার যাবার জায়গা নেই তাই অপেক্ষা করছি তালিবানদের খুনের।

দেশ জুড়ে সন্ত্রাস, তালিবানের হাতে মৃত্যুর প্রহর গুনছেন আফগানিস্থানের প্রথম মহিলা মেয়র

সঙ্গে আরও বলেছেন ‘ আমাদের সাহায্য করার কেউ নেই, পরিবারের সঙ্গে বসে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। তালিবানরা আমাদের খুঁজে খুঁজে ঠিক এখানে আসবে।’ এর আগে ১৫ই নেভেম্বর জারিফার বাবাকে খুন করে তালিবান। প্রতি মুহুর্তে মৃত্যুর পদধ্বনি শুনছে গোটা পরিবার। দেশ জুড়ে মহিলাদের ওপর জারি হয়েছে হাজারো ফতোয়া। স্কুল থেকে বিদায় জানানো হচ্ছে তাদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত