আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সক্রিয় বিদেশ মন্ত্রক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরো: আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সক্রিয় বিদেশ মন্ত্রক। বর্তমানে সকলের ত্রাস হয়ে উঠেছে আফগানিস্তান। সেখানে তালিবানরা ক্ষমতায় ফিরতেই , দেশ ছেড়ে চলে যান সেখানকার প্রেসিডেন্ট। এরপর ধীরে ধীরে খালি হতে শুরু করে অন্যান্য দেশের দূতাবাস। তারপর যত সময় এগিয়েছে দেশ ছাড়ার ধুম পড়ে গিয়েছে সেখানকার নাগরিক সহ অন্যান্য দেশের মানুষদের মধ্যে।

আরও পড়ুনঃ চিন,পাকিস্তানের পর এবার তালিবানদের সমর্থন রাশিয়ার!

নিজেদের সহায় সম্বলটুকু কুড়িয়ে কাচিয়ে‌ কোনো রকমে দেশ ছাড়তে চান সকলেই। এমনই বার্তা বহন করে কাবুল বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি। এমনকি গতকাল কাবুল থেকে রওনা হওয়া একটি প্লেনের ফুটেজে ও উঠে আসে সেই তথ্য। যেখানে প্লেনের ভিতরে জায়গা না পাওয়ায় , বাইরে উইং ধরে বসে আছে বেশ কিছু মানুষ।

তারপর প্লেন আকাশে পৌঁছোতেই টপ টপ করে নীচে পড়তে দেখা যায় বেশ কয়েকজন মানুষকে। এরপর থেকেই বায়ুসেনার বিমানে করে তালিবান প্রদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে সক্রিয় হয়ে ওঠে বিদেশ মন্ত্রক।

আপাতত সেখান থেকে বিমানে করে ১২০ জন ভারতীয় কে গুজরাটের জামনগরে আনতে সক্ষম হয়েছে বিদেশ মন্ত্রক। তার পাশাপাশি, তালিবান শাসিত আফগানিস্তানে আটকে থাকা বাকি ভারতীয়দের দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে চালু করে হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। নম্বরটি হল ৯১৯৭১৭৭৮৫৩৭৯ এবং একটি ই-মেইল আইডি ও চালু করা হয়েছে।

আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সক্রিয় বিদেশ মন্ত্রক

সেটি হল ( MEAHHelpdeskindia@gmail.com।) এছাড়াও ভিসার ক্ষেত্রে যাতে কারুর কোনো রকমের সমস্যা না দেখা দেয় সেদিকেও নজর রাখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত