নজরবন্দি ব্যুরোঃ চিন পাকিস্তানের পর এবার তালিবানদের সমর্থন রাশিয়ার! আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি পদত্যাগ করার পরই কাবুলে ক্ষমতা কায়েম করেছে তালিবান। আফগানিস্তানে তালিবান সরকার তৈরি হাতে গোনা দিনের অপেক্ষা। এই অস্বস্তিকর পরিস্থিতিতে ভারত-আমেরিকা বার্তা দিয়েছে জুলুমবাজি করে তৈরি সরকারকে তারা মান্যতা দেবে না।
আরও পড়ুনঃ পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে ইমরানকে আর্জি জানালেন মালালা


কিন্তু চীনের তরফে স্পষ্ট বলা হয়েছে, যে তারা তালিবানকে স্বীকার করতে রাজি। ভবিষ্যতে যাতে তালিবানের সাথে সুসম্পর্ক স্থাপন হয় সেদিকে দৃষ্টি ফেলার কথা বলে চীন।পাকিস্তানের সঙ্গে তালিবানের সম্পর্ক চিরকালই মধুর।আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা দখলের পিছনেও প্রচ্ছন্ন মদত রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের। আফগানিস্তান ও ভারতের সম্বন্ধকে কোনদিনই ভালো চোখে দেখেনি পাকিস্তান।

তাই তালিবান রাজ তৈরি হলে ভারতের বিরুদ্ধে তালিবানদের ব্যবহার করবে পাকিস্তান। আর এবার চিন, পাকিস্তানের পর তালিবান শাসনকে সমর্থন করল রাশিয়া। রাশিয়ার দাবি অনুযায়ী, বিগত প্রশাসনের তুলনায় প্রথম ২৪ ঘণ্টায় কাবুলকে নিরাপদ করেছে তালিবানরা।



চিন,পাকিস্তানের পর এবার তালিবানদের সমর্থন রাশিয়ার!
এদিকে আন্তর্জাতিক মহলে রাশিয়াকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।এক রুশ রাষ্ট্রদূত বলেন, ‘আমি অভিভূত। তালিবানদের ব্যবহার ভালো, ইতিবাচক এবং পেশাদারিত্বে ভরপুর। কাবুল শহরের পরিস্থিতি এখন অনেকটাই ভালো। শান্তি রয়েছে শহরে। প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানির তুলনায় তালিবানের হাতে কাবুল অনেকটাই সুরক্ষিত।’







