বিশ্বকাপে পাকিস্তান দলের অবস্থা ভালো নয়। টানা দুই ম্যাচে তাদের অবস্থান এখন খাদের কিনারায়। যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে আর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬ রানে হেরে গেছে বাবর আজমের দল। অভিজ্ঞতায় ঠাসা ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার নিয়েও কেন ভালো করতে পারছে না পাকিস্তান, এই প্রশ্ন এখন যেকোনো ক্রিকেটপ্রেমীর। কিন্তু কেন এই অবস্থা?
আরও পড়ুন: এবার পাক ভুখন্ডে ঢুকে তাঁদের হারানোর সুযোগ রয়েছে রোহিতদের, ফের কবে ভারত-পাক মহারণ? জানুন



কারা দায়ী পাকিস্তানের ব্যর্থতার জন্য? বিশ্বকাপের পরেই সেই সব তথ্য ফাঁস করার হুমকি শাহিদ আফ্রিদির। বিশ্বকাপের আগে থেকেই ডামাডোল চলছে পাক ক্রিকেটে। দীর্ঘদিন কোনও স্থায়ী কোচ ছিল না বাবরদের। বিশ্বকাপের কদিন আগে গ্যারি কার্স্টেনকে কোচ হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ফল মেলেনি।

প্রথমে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছে তারা। তারপর বিশ্বকাপে এই অবস্থা। আফ্রিদি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘সে অনেক কিছু জানে এবং আমিও জানি। কিন্তু আমরা খোলাখুলি কথা বলতে পারি না। আমি বিশ্বকাপের পরে খোলাখুলি কথা বলবো। আমাদের লোকেরা নিজেরাই দলের একতাকে নষ্ট করেছে।’ ঘটনা চক্রে সাইন আফ্রিদি শহিদ আফ্রিদির জামায়।


আমি অনেক কিছু জানি বিশ্বকাপের পরে বলব, পাক দল নিয়ে বিস্ফোরক শাহিদ আফ্রিদি

তাঁকে সেই নিয়ে কথা বলতে বলা হলে তিনি বলতে চাননি। তিন বলেন ‘আমি যদি কোনো বিষয়ে কথা বলি, লোকেরা বলবে যে আমি আমার জামাইকে সমর্থন করছি। যদিও আমি সে ধরনের মানুষ নই। যদি আমার মেয়ে, ছেলে বা জামাই ভুল করে, আমি তাদেরও ভুলই বলবো’।







