চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। পাকিস্তান কোয়ার্টার ফাইনালে উঠতে না পারলে এই বিশ্বকাপে আর দু দল মুখোমুখি হবে না। সে ক্ষেত্রে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর ভারত-পাক ম্যাচ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফের মুখোমুখি হতে চলেছে দুই দেশ।
আরও পড়ুনঃ কোন অঙ্কে সুপার এইটে যেতে পারে পাকিস্তান? তাকিয়ে থাকতে হবে সেই ভারতের দিকেই



উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। সেই টুর্নামেন্টে ভারত-পাক লড়াই হবে কোথায়? আইসিসির কাছে পিসিবি যে ক্রীড়াসূচি পাঠিয়েছে তাতে লাহোরেই খেলার কথা ভারতের। ভারত-পাক ম্যাচও হওয়ার কথা সেই লাহোরেই। যদি ভারত পাকিস্তানে খেলতে যায় তবে আট মাসের মধ্যেই ফের বাইশগজে সম্মুখসমরে নামবে দুই প্রতিবেশী দেশ। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা মিনি বিশ্বকাপ নামেও পরিচিত।



সুতরাং, টুর্নামেন্টের সব ম্যাচ যদি পাক ভূ-খণ্ডে আয়োজিত হয়, তবে ভারতকে খেলতে যেতে হবে ওদেশে। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮ দলের টুর্নামেন্টে খেলা হবে মোট ১৫টি ম্যাচ। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে সব ম্যাচ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এবার পাক ভুখন্ডে ঢুকে তাঁদের হারানোর সুযোগ রয়েছে রোহিতদের, ফের কবে ভারত-পাক মহারণ? জানুন

তার মধ্যে সাতটি ম্যাচ লাহোরে, পাঁচটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে ও তিনটি হবে করাচিতে। ভারতের সব ম্যাচ লাহোরে করার পরিকল্পনা করেছে পাক ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







