করোনার ভ্যাকসিনের উত্‍পাদন বাড়াতে ‘‌কোয়াড’‌ বৈঠকে আর্থিক চুক্তি হতে পারে ভারতের সাথে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কোভিড টিকাকরণের বিষয়টি নিয়ে বুধবার এই প্রথম মুখোমুখি বসতে চলেছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে ভারত। দেশের কোভিড টিকাকরণের দ্বিতীয় দফাও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিদেশেও প্রতিষেধক পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফে।

আরও পড়ুনঃ কথা দিয়ে কথা রাখলেন প্রার্থী মমতা, জমা দিলেন মনোনয়ন পত্র।

আর ঠিক তখনি এই বৈঠকের মাধ্যমে অর্থায়নের চুক্তি ঘোষণার পরিকল্পনার ভাবনা রয়েছে, মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্ত আধিকারিক জানান সংবাদসংস্থা। ঐ সাক্ষাত্‍কারে মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, করোনাভাইরাসের মিউটেশন বা জিনগত বদল যত তাড়াতাড়ি থামানো যাবে, ততই দ্রুত বিশ্বজোড়া মহামারীকে রোখা যাবে।

এর জন্য টিকার উত্‍পাদন ও টিকাকরণের প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে। টিকার বিপুল পরিমাণ উত্‍পাদনের ক্ষমতা ভারতের আছে, তাই সেদিক থেকে ভারতের ওপর ভরসা করা যায়।সূত্র মারফত্‍ জানা যাচ্ছে, ভারতের এই ভ্যাকসিন উত্‍পাদনের পরিকাঠামোকে আরও উন্নত করার জন্যই জরুরি আর্থিক চুক্তি করতে পারে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া।

এর ফলে ভারতে করোনা টিকার উত্‍পাদন আরও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। মার্কিন সংস্থা নোভ্যাভ্যাক্স এবং জনসন অ্যান্ড জনসনের হয়ে ভারতীয় সংস্থাদের করোনা টিকা প্রস্তুত করার লক্ষ্যে চুক্তিটি হতে পারে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত